Paris Olympics 2024: এই সুযোগ হাতছাড়া করা যায় না! সব কাজ ফেলে রেখে বরের সঙ্গে প্যারিসে বলি তারকা

জমজমাট প্যারিস। অলিম্পিকের উদ্বোধন দেখতে দেশবিদেশ থেকে অসংখ্য মানুষ হাজির হয়ে গিয়েছেন। সেই ভিড়ে সামিল হয়েছেন বলিউড তারকা তপসী পান্নু। বলিপাড়ার সব কাজ ফেলে রেখে বরের সঙ্গে প্যারিসে পৌঁছে গিয়েছেন তপসী।

কয়েকদিন আগে ব্যাডমিন্টন কোচ মাথিয়াস বোকে বিয়ে করেছেন তপসী। একেবারেই ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তিনি। তাঁর সাদামাঠা বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চাও হয়েছিল। খেলোয়াড় স্বামী তাই প্যারিস অলিম্পিক দখার সুযোগ হাতছাড়া করতে নারাজ বলি তারকা।

tapsee pannu

দক্ষিণভারত থেকে কেরিয়ার শুরু করলেও বলিউডে অল্প সময়ের মধ্যেই বেশ নাম করে ফেলেছিলেন। ওলিম্পিকসে ভারতীয় ব্যাডমিন্টনের খেলোয়াড় চিরাগ ছেত্রীর কোচ মাথিস বো। ২০২১ সালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি এবং সত্বিকসরাজ রঙ্কিরেড্ডিকে কোচ করেছিলেন ম্যাথিস।

তপসি পান্নু জানিয়েছেন ২০১২ সালে তাঁর সঙ্গে ম্যাথিসের পরিচয় হয়েছিল। তখন অলিম্পিকসের মেডেল পেয়েই তিনি ফিরে এসেছিলেন। পরের বার অ্যাথলিট হিসেবে অলিম্পিকসে যোগ দিয়েছিলেন। কিন্তু সেসময় তিনি ম্যাথির খেলা দেখতে যেতে চাননি। কারণ তাহলে মানসিক চাপ বাড়তে পারে খেলোয়াড়ে। সেকারণেই তিনি যাননি বলে জানিয়েছেন তপসী।

তবে এবারে সুযোগ ছাডতে নারাজ তিনি। মার্চ মাসে ম্যাথির সঙ্গে বিয়ে হয় তপসী পান্নু। এবার তিনি অলিম্পিক দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কারণ এবার দেশের টিমের কোচ হিসেবে কাজ করছেন ম্যাথি। এখানে ম্যাথির উপরে চাপ থাকবে ঠিকই তবে খেলোয়াড় হিসেবে নয় কোচ হিবেসে। সেকারণেই অভিনেত্রী এবার ম্যাথির সঙ্গে অলিম্পিকসে যেতে আগ্রহী বলে জানিয়েছেন।

অভিনেত্রী জানিয়েছেন, এবার সুযোগ হারালে আর সুযোগ নাও পেতে পারি। এটা সারাজীবনের একটা সুযোগ। সেকারণে তিনি এটা হাতছাড়া করতে চান না। তাই এবার তিনি অলিম্পিকসে বরের সঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি। অলিম্পিকের স্টেডিয়ামে দর্শকাসনে বসে দেখার সুযোগ পাওয়া কঠিন। সেকারণে আর কোনও দিকে না তাকিয়েই তিনি বরের সঙ্গে প্যারিসে হাজির হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+