Taapsee Pannu: প্যারিসের রাস্তায় পোলকা ডট শাড়িতে নজর কাড়লেন তাপসী, জানেন দাম কত?
বরের সঙ্গে অলিম্পিকস দেখতে প্যারিস উড়ে গিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। প্যারিসের রাস্তায় শাড়ি পরে ঘুরলেন তিনি। পোলকা ডট লাল শাড়ি কাছা দিয়ে পরেছিলেন তপসী। যেমনটা মারাঠীরা পরে থাকেন।
জানেন এই সাড়ির দাম কতো? অনেকেই বলবেন হয়তো লাখ খানেক হবে। কিন্তু না সকলে চমকে যাবেন শুনে। তাপসী যে শাড়িটি পরে প্যারিসের রাস্তায় ঘুরে বেরিয়েছেন তার দাম মাত্র ৩৩০০ টাকা। যা আমি-আপনি সকলেই পরে থাকেন। একেবারে পাতি সুতির লাল শাড়ি ধুতির মতো করে কাছা দিয়ে পরেছিলেন বলি অভিনেত্রী।

লাল রঙের শাড়িটিতে কালো রঙেন সরু পাড়। তেমন কিছু বেশি জমক না থাকলেও নজর কেড়েছে শাড়িটি। জানেন এই শাড়িটির সঙ্গে বাংলার যোগ রয়েছে। বাঙালি ডিজাইনার বুটিক সুতার শাড়ি পরেছিলেন তাপসী। বাঙালি দুই জিজাইনার চাকরি ছেড়ে তাঁদের বুটিক তৈরি করেছিলেন। সেটি এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। সুতির শাড়ির জন্যই জনপ্রিয় এই ডিজাইনার স্টোরটি। কলকাতাতেও তার আউটলেট রয়েছে।
তবে সুতির শাড়ি প্রীতি তাপসীর যে আগে থেকেই রয়েছে তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। সুতার শাড়িতে আগেও সেজেছেন তাপসী। মাত্র সাড়ে চার হাজার টাকার সুতির শাড়ি পরেছিলেন তিনি ওয়েস্টকোটের সঙ্গে। শাড়ি নিয়ে যে এক্সপেরিমেন্ট করতে তিনি ভালোবাসেন সেটা তাঁর ইনস্টা পোস্ট দেখলেই বোঝা যায়।
যেখানে বলি তারকারা লক্ষ লক্ষ টাকা দামের শাড়ি পরে নিজেদের আরও দামি প্রমাণে ব্যস্ত থাকেন সেখানে তাপসী একেবারেই অন্য ধারার সেটা বুঝিয়ে দিয়েছেন। তাঁর কাছে দাম নয় স্টাইলটাই আসল কথা। কমদামের শাড়ি স্টাইল করে পরলেও যে দামি দেখতে লাগে সেটা প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে প্যারিসে রয়েছেন তপসী। সেখানে তাঁর বরের সঙ্গে গিয়েছেন তিনি। তাঁর বর ভারতীয় ব্যাডমিন্টন কোচ। তিনি নিজেও একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। এর আগে অলিম্পিকসে রুপোও জিতেছিলেন ম্যাথিয়াল বে।












Click it and Unblock the Notifications