মা হওয়ার ইচ্ছে হলে বিয়ে করব! কাকে 'ডেট' করছেন ইঙ্গিত দিয়ে দিলেন তাপসী

বলিউডে এই মুহূর্তের অন্যতম সফল অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর সামনে আসলেও, বেশিরভাগ সময় তিনি চর্চায় ছিলেন নিজের প্রেমের সম্পর্ক নিয়ে।

বলিউডে এই মুহূর্তের অন্যতম সফল অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর সামনে আসলেও, বেশিরভাগ সময় তিনি চর্চায় ছিলেন নিজের প্রেমের সম্পর্ক নিয়ে। কাকে ডেট করছেন তাপসী? আদৌ কি প্রেম করছেন তিনি? এই সমস্ত প্রশ্ন বারবারই উঠে এসেছে তাপসীর কাছে। আর এবার সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন তাপসী নিজেই।

মা হওয়ার ইচ্ছে হলে বিয়ে করব! কাকে ডেট করছেন ইঙ্গিত দিয়ে দিলেন তাপসী

বলিউড সুন্দরী তাপসী পান্নু জানিয়েছেন, তিনি প্রেম করছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন বিয়ে থেকে প্রেম নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার। বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই তাপসী পান্নু জানান, 'আমি বিয়ে করিনি। আর যে সমস্ত মানুষরা শুধুমাত্র গসিপ কলম বাদে আমার জীবন সম্পর্ক জানতে চান , তাঁদের সমস্তটাই জানা উচিত। আমার জীবনে যিনি আছেন, তিনি এমন একটা সেক্টরের সঙ্গে যুক্ত যে সেক্টর নিয়ে মানুষের কৌতূহল নেই। তিনি ক্রিকেটার বা অভিনেতা নন। ... '

এরপরই স্বভাবতই প্রশ্ন ওঠে, যে তাপসী কবে বিয়ে করছেন? যার জবাবে তাপসী বলেন, 'যে সন্তানের মা হওয়ার ইচ্ছে হবে সেদিন বিয়ে করব ।' পাশাপাশি তাপসী জানান, 'বিয়ে থেকেই সন্তান পেতে চাই। ..' এই সাক্ষাৎকারের পর থেকেই আপাতত তাপসীর সেই 'প্রাণ পুরুষ' নিয়ে কৌতূহল চড়ছে বলিউডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+