হাইগ্রেড ক্যানসারে আক্রান্ত সোনালী! প্রিয়জনদের উদ্দেশে লিখলেন এক মর্মবিদারক চিঠি

নিজের মুখেই নিজের মারণ ব্যাধির খবর দিলেন সোনালী। আজ থেকে প্রায় আড়াই দশক আগে যে লম্বা-চেহারার মেয়েটি বলিউডে পা রেখেই সকলের মন জয় করেছিল, সেই সোনালী বেন্দ্রে এখন ক্য়ানসারে আক্রান্ত।

নিজের মুখেই নিজের মারণ ব্যাধির খবর দিলেন সোনালী। আজ থেকে প্রায় আড়াই দশক আগে যে লম্বা-চেহারার মেয়েটি বলিউডে পা রেখেই সকলের মন জয় করেছিল, সেই সোনালী বেন্দ্রে এখন ক্য়ানসারে আক্রান্ত। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই এই খবর দুনিয়ার সামনে এনেছেন সোনালী।

হাইগ্রেড ক্যানসারে আক্রান্ত সোনালী! প্রিয় জনদের উদ্দেশে লিখলেন এক মর্মবিদারক চিঠি

দেড় দশক আগে তেলেগু ছবি 'শঙ্করদাদা এমবিবিএস'-এর পর থেকেই প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন সোনালী। মন দিয়েছিলেন টিভি রিয়্যালিটি শো-এ। কিন্তু, বিবাহিত জীবনে সন্তান সম্ভাবা হতেই পুরোপুরি সংসার জীবনে নিজেকে বেঁধে নিয়েছিলেন। সম্প্রতি কয়েক বছর ফের টিভি শো থেকে বিজ্ঞাপন এবং একটি সিনেমায় তাঁকে দেখা যায়। সম্প্রতি বেশকিছু রিয়্যালিটি শো-এর হোস্ট হিসাবেও কাজ শুরু করার কথা ছিল। আর ঠিক এই সময়েই প্রাকাশ্যে এল সোনালীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।

বলিউডে আরও এক দুঃসংবাদ, মৃত্যু জয়ের লড়াইয়ে নামলেন সোনালী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মর্মবিদারক বার্তা দিয়েছেন সোনালী বেন্দ্রে। যা পড়লে মন আবেগময় হয়ে উঠতে বাধ্য়। ইনস্টাগ্রামে সোনালী লিখেছেন-

' যখন জীবনের চাওয়া-পাওয়াটা নূন্যতম হয়ে দাঁড়ায় তখন যেন আচমকাই চলে আসে চ্যালেঞ্জ। আমার শরীরে প্রাথমিক স্তরে থাকা হাইগ্রেড ক্যানাসারের জীবানু মিলেছে। আমি এর অস্তিত্ব টেরই পায়নি। চিনচিনে ব্যাথা থেকে অস্বাভাবিক শারীরিক পরীক্ষা শুরু হয়। সেখানেই মেলে এই মারণ ব্যাধির হদিস। পরিবার ও বন্ধুরা যেভাবে আমাকে সাহস যোগাচ্ছে তাতে আমি সত্যি ভাগ্যবতী। অবিলম্বে চিকিৎসা শুরু করা ছাড়া এর মোকাবিলার অন্য কোনও রাস্তা নেই। চিকিৎসকদের পরামর্শে নিউ ইয়র্কে এখন আমার চিকিৎসা চলছে। আমরা আশাবাদী। আমিও ঠিক করেছি দাঁতে-দাঁত চেপে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার। যে ভাবে সকলে প্রার্থনা করছে ও ভালবাসা বইয়ে দিচ্ছে তাতে আমি কৃতজ্ঞ। আমি জানি আমার পরিবার ও বন্ধুরা সাহস যোগানোর জন্য আমার পিছনে রয়েছে।'

বলিউডে আরও এক দুঃসংবাদ, মৃত্যু জয়ের লড়াইয়ে নামলেন সোনালী

সোনালী ক্যানসারে আক্রান্ত এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর জন্য শুরু হয়েছে শুভেচ্ছা কামনা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+