Ratan Tata: বিয়ে করতে চেয়েছিলেন রতন টাটা, কী বললেন বলি অভিনেত্রী
টাটা গোষ্ঠী লৌহ মানব বললে ভুল হবে তাঁকে। নবরাত্রির মধ্যেই হঠাৎ ছন্দোপতন। থামল জীবন। প্রয়াত হলেন রতন টাটা। মহারাষ্ট্রে আজ পূর্ণ দিবস শোক ঘোষণা করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে তাঁর শেষ কৃত্য।
৮৩ বছর বয়স হয়েছিল রতন টাটার। তবু তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। বলি তারকারা পর্যন্ত রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ। অনেকেই জানেন না রতন টাটার সঙ্গে কিন্তু বলিউডের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইয়ং রতন টাটার হ্যান্ডসাম লুকে সম্মোহিত হয়েছিলেন সেই সময়কার অনেক বলি নায়িকাই। তবে সবচেয়ে বেশি যাঁর নাম রতন টাটার সঙ্গে জড়িয়েছিল তিনি সিমি গেরেওয়াল।

অসামান্য সুন্দরী সিমি গেরেওয়াল। অনেক হিট বলিউড ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। তাঁর সৌন্দর্যে যেমন বলিপাড়ার অনেকেই সম্মোহিত ছিলেন। ঠিক তেমনই রতন টাটাও সম্মোহিত হয়েছিলেন। তাঁদের সম্পর্ক নাকি এতোটাই গভীর হয়েছিল মাঝে মধ্যেই তাঁকে দেখা যেত রতন টাটার সঙ্গে।
বলিপাড়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছিল যে রতন টাটার সঙ্গে হয়তো সিমি গেরেওয়ালের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। রতন টাটার একাধিক অনুষ্ঠানে সিমি গেরওয়ালকে সঙ্গে দেখা যেত সেসময়। টাটা গোষ্ঠীর ইয়ং টাইফুন তখন রতন টাটা। বলিউডে একাধিক ছবিও পরিচালনা করে ফেলেছিলেন তিনি।
শোনা যায় রতন টাটাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন সিমি গেরেওয়াল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। তবে দুজনের কেউ-ই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বরাবরই তাঁরা নিজেদের ভাল বন্ধু বলে দাবি করে এসেছেন। সিমি গেরেওয়ালের টক শো-তে এসেছিলেন রতন টাটা। সেসময় জানিয়েছিলেন কেন তিনি বিয়ে করেননি। জানিয়েছিলেন প্রথম প্রেমের কথা। কেন ভেঙে গিয়েছিল প্রথম প্রেম সেকথাও জানিয়েছিলেন সেই শো-তে।
গতকাল রতন টাটার প্রয়াণের খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিমি গেরেওয়াল লিখেছেন, মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। এক কথায় তাঁর কাছে রতন টাটার চলে যাওয়া যে হৃদয় বিদারক সেটা বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেরে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রতন টাটার মরদেহ শায়িত থাকবে নারিমন পয়েন্টে। সাড়ে তিনটের পর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে ওরলিতে শেষ কৃত্যের জন্য। আজ পূর্ণ দিবস শোক ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাচ্ছেন মুম্বই। সেখানে রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications