৪০ বছরেই হার্ট অ্যাটাক! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে প্রশ্ন উঠছে একাধিক, কী বলছেন চিকিৎসকরা
৪০ বছরেই হার্ট অ্যাটাক! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে প্রশ্ন উঠছে একাধিক, কী বলছেন চিকিৎসকরা
৪০ বছরে হার্ট অ্যাটাক। এবং তাতে মৃত্যু। প্রশ্ন তুলে দিয়েছে অল্প বয়সে হৃদরোগ নিয়ে। চিকিৎসকরাও অনেকটা চমকে গিয়েছেন এই খবরে। গত কয়েক মাসে ৩০ থেকে ৪০ বছরের বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে ৫০ শতাংশ অল্প বয়সীর মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাক,ডায়াবেটিসে। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ১০ বছরে এই প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যু
বিগবস জিতেছিলেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় তারকা। সেখান থেকে বড় পর্দাতেও পা জমাতে শুরু করেছিলেন অভিনেতা। বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। জানা গিয়েছে ঘুমোতে যাওয়ার আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। তারপর আর ঘুম থেকে ওঠেননি। হাসপাতালে তাঁকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল বলে জানিয়েছেন িচকিৎসকরা। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সিদ্ধার্থ। আর সেই খবরেই আরও বেশি চমকে উঠেছেন সকলে। মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাক কীভাবে সম্ভব? এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। ঠিক যেমনটা প্রশ্ন উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্ট অ্যাটাক নিয়ে।একজন স্পোর্টস ম্যানের কীভাবে হার্ট অ্যাটাক হওয়া সম্ভব এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সকলেই।

অল্প বয়সে হার্ট অ্যাটাক বাড়ছে
কেন এত অল্প বয়সে হার্ট অ্যাটাক হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। চিকিৎসকরা অবশ্য বলছেন খুব একটা অসম্ভব ঘটনা নয় এটা। গত ১০ বছর ধরে গোটা বিশ্বেই অল্পবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। বিশ্বে নাকি ৫০ শতাংশ অল্পবয়সীর মৃত্যু হচ্ছে এই হার্ট অ্যাটাক আর ডায়াবেটিসে। গত ১০ বছরে সেই প্রবণতা আরও বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন ৩০ বছরের পরেই অনেকে কোলেস্টেরলে আক্রান্ত হচ্ছেন। হৃদরোগ আবার অনেক ক্ষেত্রেই বংশানু্ক্রমিক হয়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন বংশানুক্রমিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা অল্পবয়সেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে সিদ্ধার্থ শুক্লার ক্ষেত্রে সেটা কিনা তা জানা যায়নি। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন অনেকে আবার ৩০ বছরেই হার্টের অসুখ দেখা দিচ্ছে।

শোকের ছায়া বলিউডে
অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেও শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থ এসেছিলেন একটি রিয়েলিটি শোয়ে। বিগবস হাউস থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে চলেছেন। তারপরেই হঠাৎ করে এই অঘটন। শোনা যাচ্ছে এই খবর শোনার পরে নাকি অসুস্থ হয়ে পড়েছেন শেহনাজ গিল। তাঁর বাবা জানিয়েছেন একেবারেই ভাল নেই তাঁর মেয়ে। স্তম্ভিত গোটা বলিউড।

আগামিকাল শেষ কৃত্য
আগামিকাল সিদ্ধার্থ শুক্লার শেষ কৃত্য হওয়ার কথা। আজ সিদ্ধার্থের ময়নাতদন্ত হচ্ছে। সেটি হাতে পাওয়া যাবে আগামিকাল। তারপরেই শেষ কৃত্য হবে বলে জানানো হয়েছে। তবে সিদ্ধার্থের মৃত্যুতে কোনও রহস্যের জল্পনা উড়িয়ে দিয়েছে গোটা পরিবার। গতবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল গোটা বলিউড।












Click it and Unblock the Notifications