একটি সিনেমাতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন শ্রদ্ধা কাপুর, ফলোয়ার সংখ্যায় ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রীকেও
বক্স অফিসে ইতিহাস গড়ে ফেলেছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সিনেমা স্ত্রী ২। তারপরেও অভিনেত্রী ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা যে হারে বেড়েছে তা চমকে ওঠার মতো। শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ারকের সংখ্যা ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
বলি অভিনেত্রীর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এখন ৯১.৪ মিলিয়ন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৯১.৩ মিলিয়ন। কাজেই বোঝাই যাচ্ছে ছবিটি কি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। প্রথম ছবিটির থেকেএ বেশি হিট করেছে স্ত্রী ২। একই তারকাদের নিয়ে ছবিটি করেছেন পরিচালক। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রায়, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী। সকলেই রয়েছেন সিনেমাটিতে।

গল্পটি এতো সুন্দর করে আঁটোসাঁটো করে তৈরি করেছেন পরিচালক যে এক মুহূর্তের জন্য কোথাও আলগা মনে হয়নি। ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটি কালেক্ট করে ফেলেছে ছবি। শাহরুখ খানের পাঠান থেকে শুরু করে হৃত্বিক রোশনের ফাইটার এমনকী প্রভাসের কল্কি এডিকেও পিছনে ফেলে দিয়েছে। প্রথম সপ্তাহেই এই বিপুল সাফল্য এর আগে কোনও সিনেমা পায়নি বলে মনে করছেন বক্স অফিসের বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন একসঙ্গে তিনটি ছবি মুক্তি পেয়েছে কিন্তু ভৌতিক কমেডি হলেও এটি ছাপিয়ে গিয়েছে অন্য সব ছবিকে।
যেভাবে অ্যানিম্যাল ছবির পরে রাতারাতি হার্ট থ্রব হয়ে পড়েছিলেন তৃপ্তি দিমিরি। সেরকম ভাবেই শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা হু হু করে বেড়েছে স্ত্রী২-র সফল্যের পরে। এমনতে ভাল অভিনেত্রী হলেও সবস ময় প্রচারের অন্তরালে থেকেছেন শ্রদ্ধা। খুব বেশি নিজের খ্যাতির জাহির তিনি করেন না। বলিউডের পার্টিতেও খুব বেশি তাঁকে দেখা যায় না। কিন্তু অভিনয় দক্ষতায় যেকোনও বড় অভিনেতাকে টক্কর দিতে পারেন তিনি। স্ত্রী২র সাফল্যে সেটা প্রমাণ করে দিয়েছে।
চলতি বছরে কল্কি এডির পর তেমন কোনও সিনেমা বক্স অফিসে দাঁড়াতে পারছিল না। শ্রদ্ধা কাপুরের স্ত্রী২ সেই রেশ কাটিয়ে দিয়েছে কল্কি এডির রেশ কাটিয়ে এখন স্ত্রী ২র সরকাটার সম্মোহনে মজেছেন দর্শকরা। প্রথম সপ্তাহ থেকেই সব শো হাউস ফুল। অগ্রিম বুকিংও হয়ে যাচ্ছে হু হু করে।












Click it and Unblock the Notifications