ভাঙা পায়ে প্লাস্টার, হুইল চেয়ারে বসে শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তাঁর
ভাঙা পায়ে প্লাস্টার, হুইল চেয়ারে বসে শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তাঁর
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। শুটিং চলাকালীনই তার সঙ্গে ঘটে যায় বড় দুর্ঘটনা। তার আসন্ন ধারাবাহিকের শুটিংয়ের সময় তার পা ভেঙে গেছে। নিজের ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে হাসপাতালে দেখা গেছে। এই ছবিটি সামনে আসার পর, ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ভাঙা পায়ে প্লাস্টার লাগিয়ে তার উপর ক্রপ বেল্ট পরে হুইল চেয়ারে বসে রয়েছেন শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তাঁর। একই সঙ্গে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এত গুরুতর চোটের পরও ছবিতে তার মুখে হাসি ফুটে উঠেছে। এই ছবির সঙ্গে ইনস্টাগ্রামে, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'তিনি বলেছেন ,হালকা...ক্যামেরা...অ্যাকশন...পা ভেঙেছি...এবং আমি সত্যিই এটি করেছি। এখন ছয় সপ্তাহ শুটিং করতে পারছি না, তবে এখন আমি আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসব। গোয়ায় শুটিং চলছিল।
শিল্পা শেঠি তার আসন্ন ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর শুটিং করছিলেন গোয়ায়। এই সিরিজটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সম্প্রতি, অভিনেত্রীর শুটিং চলাকালীন একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে, তাকে অসাধারণ স্টান্ট করতে দেখা গেছে। এই সিরিজে তাকে দেখা যাবে একজন নারী পুলিশের ভূমিকায়। শিল্পাকে সম্প্রতি নিকমা ছবিতে দেখা গেছে। তিনি ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অভিমন্যু দাসানি। তবে সাবির খান পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ছোট্ট মেয়ে সামিশার মুখে গায়ত্রী মন্ত্র শুনে অবাক নেটপাড়া। অভিনেত্রী ভিডিওটি নিজে শেয়ার করেছেন।ভিডিও দেখা যাচ্ছে, নিজের বাড়ির বাগানে আহত এক পাখিকে পরে থাকতে দেখা যায়। তখনই সামিশার মন ভারাকান্ত হয়ে ওঠে। সেই পড়ে থাকা অসুস্থ পাখির সুস্থতার জন্য খুব তাড়াতাড়ি আরোগ্য কামনা করতে শুরু করে সে। তখনই সামিশা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেতে শুরু করে। সামিশার মা নিজেই এই ছবি দেখে অবাক। পাশপাশি খুশীও হয়েছেন। মেয়ের এমন আচরণে মা শিল্পা ভাবতে বাধ্য হয়েছে, “শিশুদের মনই সবথেকে শুদ্ধ হয়।”












Click it and Unblock the Notifications