'আমি ভুল করেছি', ইনস্টা পোস্টে কাকে ইঙ্গিত করে লিখলেন শিল্পা শেট্টি?
'আমি ভুল করেছি', ইনস্টা পোস্টে কাকে ইঙ্গিত করে লিখলেন শিল্পা শেট্টি?
পর্ন ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার স্বামী। এখনও ছাড়া পাননি তিনি। কয়েক সপ্তাহ আগে ঝড় বয়ে গিয়েছে জীবনের উপরদিয়ে। তারপরেও ঘুরে দাঁড়িয়েছেন শিল্পা শেট্টি। ফিরেছেন কাজে। হঠাৎ করেই শিল্পা ইনস্টা পোস্টে লেখেন, আমিও ভুল করেছি। শিল্পার এই পোস্টের পরেই বলি পাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তাহলে কি শিল্পী বোঝাতে চেয়েছেন তিনি রাজকে বিয়ে করে ভুল করেছেন।

পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা
পর্নভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। রাতারাতি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করে। এখনও জেলে রয়েছেন শিল্পার স্বামী। রাজের বিরুদ্ধে অভিযোগ,তিনি পর্ন ভিডিও তৈরি করে হটস্পট অ্যাপের মাধ্যমে সেটি ছড়িয়ে দিতেন। লন্ডনে এই নামে কোম্পানি খুলেছিল রাজ কুন্দ্রার জামাইবাবু। জেরায় রাজকুন্দ্রা জানিয়েছেন তিনি এই নীল ছবির ব্যবসা করে অল্প সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করেছিলেন।

শিল্পা শেট্টিকে জেরা
রাজ কুন্দ্রার গ্রেফতারের পর শিল্পা শেট্টিকে একাধিরবার জেরা করেছে মুম্বই পুলিশ।জেরায় পুলিশের কাছে শিল্পা বারবারই দাবি করেছেন তাঁর স্বামী নির্দোষ। এবং তাঁরস্বামীেক ষড়যন্ত্র করে জোরকরে ফাঁসানো হয়েছে। রাজ ইরোটিকা তৈরি করতেন। তিনি দাবি করেন রাজ কখনোই এই ধরনের কোনও ব্যবসা করেননি। শিল্পা ফোনও তল্লাশি করেছেন তদন্তকারীরা। শিল্পার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তাঁরা। সেখান থেকে একাধিক ভিডিওউদ্ধার হয়েছে। েযগুলি যথেষ্ট উত্তেজনা পূর্ণ বলে দাবি করেছেন তদন্তকারীরা। রাজ মূলত উঠতি মডেল এবং নায়িকাদের ওয়েব সিরিজে অভিনয়ের নাম করে নীল ছবিতে অভিনয়ের কথা বলছেন।

কাজে ফিরেছেন শিল্পা
রাজের গ্রেফতারির পর একেবারে ভেঙে পড়েছিলেন শিল্পা শেট্টি। তল্লাশি চলাকালীন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। পুলিশের সামনেই রাজের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন শিল্পা। বেশ কয়েক সপ্তাহ পর কাজে ফিরেছেন তিনি। সুপার ডান্সার৪-র বিচারকের আসনে ফিরেছেন শিল্পা। প্রথম দিনের শ্যুটেই কান্নায় ভেেঙ পড়তে দেখা গিয়েছিল তাঁকে। শোনা গিয়েছে কঠিন শর্ত দিয়েই তিনি শ্যুটিংয়ে ফিেরছিলেন। শিল্পাকে কাজে ফিরতে দেখে খুশিই হয়েছিলেন তাঁর বন্ধুরা।

ইনস্টা পোস্ট শিল্পার
কাজে ফিরলেও মন থেকে ক্ষত যাচ্ছে না।গতকাল শিল্পা ইনস্টাগ্রামে যেপোস্ট লিখেছেন তাতেই স্পশ্ট হয়ে গিয়েছে তাঁর মনের অবস্থা।ইনস্টা পোস্টে শিল্পা লিখেছেন, আমিও ভুল করেছি, বাট ইটস ওকে। সোফিয়া লোেরনের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন শিল্পা। তারপরেই জল্পনা শুরুহয়েছে রাজকে ইঙ্গিত করেই কি এই পোস্ট দিয়েছেন শিল্পা। রাজকে বিয়ে করে ভুল করেছেন সেটা বোঝাতেই কি এই পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শিল্পা রাজের দ্বিতীয় স্ত্রী। রাজের প্রথম স্ত্রী শিল্পাকে তাঁর ঘর ভাঙার জন্য দায়ী করেছিলেন।












Click it and Unblock the Notifications