জেলে স্বামী, শ্যুটিং বাতিল করলেন শিল্পা শেট্টি, জোর জল্পনা বলিউডে
জেলে স্বামী, শ্যুটিং বাতিল করলেন শিল্পা শেট্টি, জোর জল্পনা বলিউডে
বলিউডের একাধিক ছোট বড় কাজ করছিলেন শিল্পা শেট্টি। হঠাৎ করে গতকাল রাতে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারিতে পায়ের তলার মাটি যেন সরে গিয়েছে। পর্ণোগ্রাফি ছবি শ্যুটিংয়ের অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তারপরেই নিজের যাবতীয় শ্যুিটং বাতিল করে দেন তিনি। এর মধ্যে একটি রিয়ালিটি শোয়ে শিল্পা শেট্টি বিচারকের আসনে ছিলেন। সেই রিয়ালেটি শোয়ের আর তাঁকে দেখা যাবে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গ্রেফতার রাজ কুন্দ্রা
গতকাল রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে পর্নোগ্রাফির ছবি করা এবং সেগুলি হোয়াটস অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গতকালি মুম্বই পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করে। গত সোমবার বিকেলেই মুম্বই পুলিশ তাঁকে সমন পাঠিেয়ছিল। গ্রেফতারের পরেই রাজ কুন্দ্রােক মুম্বইয়ের জেজে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তারপরে রাতভর লক আপেই ছিলেন রাজ কুন্দ্রা।

জেল হেফাজতে রাজ কুন্দ্রা
গতকাল রাতে গ্রেফতারের পর রাজ কুন্দ্রাকে আর আদালতে পেশ করা হয়। আগামী ২৩ জুলাই পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে। ৪৫ বছর বয়সী রাজ কুন্দ্রা পুলিশকে জানিয়েছেন হোয়াটস অ্যাপে পর্নোগ্রাফি ছবি এবং ভিডিও ছড়িয়ে প্রচুর টাকা রোজগার করেছিলেন তিনি। গতকাল রাজ কুন্দ্রার সহযোগী রায়ান থোরপেকেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমেই চলত এই নীল ছবির ব্যবসা।

শ্যুটিং বাতিল করলেন শিল্পা
স্বামী জেলে। তাও আবার এই রকম একটা ঘটনায়। সঙ্গে সঙ্গে শ্যুটিং বাতিল করেছেন শিল্পা শেট্টা। একাধিক ছোট বড় কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একটি ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকও ছিলেন তিনি। তড়িঘড়ি সেই শ্যুটিং বাতিল করেছেন শিল্পা শেট্টি। রিেয়লিটি শোয়ের বিচারকের আসনে তাঁকে আর দেখা যাবে কিনা এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ফেব্রুয়ারিতেই এফআইর
রাজ কুন্দ্রার বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসেই এফআইআর দােয়র করা হয়েছিল। ৯ জনকে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে আগে। সেই নয় জনকে জেরা করতে গিয়ে পুলিশ রাজ কুন্দ্রার নাম জানতে পারেন। শিল্পপতি তাই উপযুক্ত প্রমাণের অপেক্ষায় ছিল পুলিশ। সেটা হাতে পেতেই গ্রেফতারির সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications