অনলাইনে মদ কিনতে গিয়ে নাস্তানাবুদ বলিউড অভিনেত্রী, কত টাকা খোয়ালেন শাবানা
অনলাইনে মদ কিনতে গিয়ে নাস্তানাবুদ বলিউড অভিনেত্রী, কত টাকা খোয়ালেন শাবানা
অনলাইনে মদ কিনেছিলেন। আর তা করতে গিয়ে নাজেহাল বলিউড অভিনেত্রী শাবানা আজমি। বেশ অনেক টাকা বেরিয়ে গিয়েছে অ্যাকাউন্ট থেকে। রাগে সেই অনলাইন মদ বিক্রি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর টুইট করেছেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেছেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু মদের ডেলিভারি হয়নি।

এতে প্রবল রুষ্ট শাবানা মুম্বই পুলিশকে অনুরোধ করেছেন এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সেকারণে নিজের টুইট মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে দিয়েছেন। নিজে টুইট করার পর শাবানা ওই মদ বিক্রেতার সন্ধান পান। তাঁর এক ফলোয়ার সেই মদ বিক্রেতার পরিচয় জানান শাবানাকে। পরে তিনি টুইটে লেখেন এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
অভিনেতাদের এই ভাবে অনলাইনে প্রতারিত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক অভিনেতা অনলাইনে জিনিস কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন। অনলাইনে ভুয়ো নম্বর দিয়ে প্রতারকরা ফাঁদ পেেত বসে থাকে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বেডে যাওয়ায় তার সুযোহ নিচ্ছে প্রতারকরা। শাবানার মতোই একাধিক ব্যক্তি অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রীর টুইটের নীচেই।












Click it and Unblock the Notifications