বলিউডের এই অভিনেত্রীদের মধ্যে কার স্বামী সবচেয়ে ধনী জানেন! বিরাট কোহলি ,আদিত্য চোপড়াদের সম্পত্তি তাক লাগাচ্ছে
বলিউডের এই অভিনেত্রীদের মধ্যে কার স্বামী সবচেয়ে ধনী জানেন! অনুষ্কা থেকে প্রিয়াঙ্কাদের সম্পত্তি তাক লাগাচ্ছে
বলিউড মানেই লাইমলাইট, আর লাইমলাইটের চাকচিক্য মানেই অর্থ! কথায় বলে , বলিউডে টাকা হাওয়ায় ওড়ে, শুঘধু ধরে নিতে হবে তা সময় মতো! তবে এই গ্ল্যাম ওয়ার্ল্ডের যাঁরা সবচেয়ে বড় তারকা তাঁদের সম্পত্তির পরিমাণ কার্যত তাক লাগাতে পারে। শুধু তাই নয়। বলিউডের বহু তাবড় অভিনেত্রীই এই ইন্ডাস্ট্রির বাইরে একাধিক হটশট পুরুষকে বিয়ে করছেন। দেখা যাক , অর্থ সম্পত্তির বিচারে বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে ধনী স্বামীদের তালিকা ।

অনুষ্কা শর্মা
২০১৭ সালে ইতালিতে রাজকীয় আয়োজনে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে বলিউড সুন্দরীর বিয়ে কার্যত সেই সময় নজর কেড়েছিল। অনুষ্কার স্বামী বিরাট বর্তমানে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।

কাজল আগরওয়াল
কয়েকদিন আগেই দক্ষিণী সুন্দরী কাজল আগরওয়ালকে বিয়ে করেছেন গৌতম কিচলু। ২০২০ সালের ৩০ অক্টোবর এই বিয়ে হয়। প্রযুক্তিবিদ গৌতম একজন শিল্পোদ্যোগী। তাঁর মোট সম্পত্তি ৬০ কোটি টাকা।

শিল্পা শেট্টি
২০০৯ সালে খান্ডালায় একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রাজ। প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দেওয়ার পর রাজের সঙ্গে শিল্পার বিয়ে হয়। ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী রাজের মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি টাকা।

রবিনা ট্যান্ডন
বলিউডের ফিল্ম ডিস্ট্রিবিউটার হিসাবে অনিল থারানির নাম শোনা যায়। ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি অনিল ও রবিনার বিয়ে হয়। তিনি এ.এ ফিল্মসের ডিরেক্টর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৮.৪ কোটি।

প্রিয়াঙ্কা চোপড়া
২০১৮ সালে ভারতের বুকে মাহ সামরোহে বিয়ে সম্পন্ন হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। মার্কিন পপ তারকা নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক বহু দিন ছিল। তারপরই বিয়ে। নিক একজবন গায়ক হওয়ার পাশাপাশি একজন অভিনেতাও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭১ কোটি টাকা।

প্রীতি জিন্টা
বলিউডে তারকা প্রীতি জিন্টাকে বিয়ে করে সুখে দাম্পত্য কাটাচ্ছেন জিন গুডএনাফ। ২০১৬ সালে ২৯ ফব্রুয়ারি জিনকে বিয়ে করেন প্রীতি। প্রীতির এই ব্যবসায়ী স্বামীর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা।

বিদ্যা বালান
বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিদ্যার প্রেম বহুদিনের। তারপরই তাঁদের বিয়ে। ২০১২ সালে সদ্ধার্থের সঙ্গে বিয়ে হয় বিদ্যার। বলিউডের নামী প্রযোজক সিদ্ধার্থের সম্পত্তির পরিমাণ ২২,৩৪১ কোটি টাকা।

রানি মুখোপাধ্যায়
বহু দিন গোপনে প্রেম পর্ব চালানোর পর, রানির সঙ্গে বিয়ে হয় চোপড়া পরিবারের আদিত্যর। যশ রাজ ফিল্মসের অন্যতম নাম আদিত্য চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৬,৬২৮ কোটি টাকা।












Click it and Unblock the Notifications