প্রিয়াঙ্কা সাজলেন ঢাকাই শাড়িতে, নুসরত বাছলেন কোন পোশাক! দিওয়ালিতে বলি-টলি সুন্দরীদের রূপের ঝলক একনজরে
প্রিয়াঙ্কা সাজলেন ঢাকাই শাড়িতে, নুসরত বাছলেন কোন পোশাক! দিওয়ালিতে বলি-টলি সুন্দরীদের রূপের ঝলক একনজরে
কেউ বেছে নিয়েছেন গোলাপী, কেউ বা বেছে নিয়েছেন, সবুজ। বলিউড থেকে টলিউড সুন্দরীরা দিওয়ালির আবহে এদিন নিজের মতো করে সেজে নিয়েছেন। তাঁদের রূপের ঝলক ২০২১ দিওয়ালির রাতকে কিছু কম রঙিন করেনি। যতটা রঙিন হয়েছেন বলিউডের তারকারা ততটাই রূপের রোশনাই তুলে ধরেছেন টলিউডের সুন্দরীরা। একনজরে দেখা যাক বলিউড থেকে টলিউডের সুন্দরীরা দিওয়ালির রাতে কে কেমন সেজেছেন।
মিমি
দিওয়ালির রাতের জন্য মিমি বেছে নিয়েছেন গোলপী রঙকে। বেবি পিঙ্ক রঙের একটি পোশাকে নিজেকে সাজিয়েছেন মিমি। দিওয়ালির রাতে বহু বাড়িতে লক্ষ্মীপুজো হয়। আর বলা হয় , লক্ষ্মীর প্রিয় রঙ গোলাপী। সেই মতোই কি মিমি নিজেকে গোলাপী রঙে সাজিয়ে নিয়েছেন? প্রশ্ন থেকে যাবে।
আলিয়া
একদিকে দিওয়ালিতে মিমি যখন নিজেকে গোলাপীতে সাজিয়েছেন , তখন আলিয়া রবিন ব্লুতে নিজেকে রাঙিয়ে নিয়েছেন দিওয়ালির রাতে। এই দিনে তিনি সব্যসাচীর ডিজাইনের লহেঙ্গায় সেজেছেন। সঙ্গে ছিল আকর্ষণীয় ঝুমকো দুল। সাজ পোশাকে আরও উজ্জ্বলতা এনেছে টিপ।
ক্যাটরিনা
হালকা গোলারী রঙে এই দিওয়ালিতে সেজেছেন ক্যাটও। ক্যাটরিনা নিজের ইন্সটাগ্রামে সেই ছবি তুলে ধরেছেন। নিজের মা ও বোন ইসাবেলের সঙ্গে ক্যাটরিনা গোলাপী রঙের শাড়িতে ধরা দিয়েছেন। শাড়ির পারে রয়েছে রুপোলি রঙ। জানা গিয়েছে দিওয়ালির রাতে ক্যাটরিনা একটি পার্টিতে ভিকি কৌশলের সঙ্গে গিয়েছিলেন। এদিকে খবর ইতিমধ্যেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রপোজ করেছেন ভিকি।
প্রিয়াঙ্কা
হলুদ ঢাকাই জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ঢাকাই জামদানি শাড়ি পড়ে তিনি স্বামী নিকের সঙ্গে দিওয়ালির পুজোয় অংশ নেন। প্রিয়াঙ্কার পাশাপাশি তাঁর স্বামী নিক সাদা পাঞ্জাবীর ওপর এম্ব্রয়ডারির নক্সায় সেজেছিলেন। এদিন ঘোমটা মাথায় পুজোর রীতি পালন করতে দেখা যায়পিগি চপসকে।
করিনা
দিওয়ালির দিন সপরিবারে আনন্দে গা ভাসিয়েছেন নবাব দম্পতি! করিনা কাপুরের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, সইফ ও জেহর সঙ্গে তাঁদের ছবি। সইফ যে রঙের পোশাক পরেছেন , সেই একই রঙের পোশাক ছলে তৈমুরও পরেছে। এদিকে, করিনার কোলে থাকা জেহ কিন্চু সাজা পোশাকে সেজেছে। করিনা পরেছেন গাঢ় গোলাপী রঙের পোশাক।
নুসরত
এদিকে অভিনেত্রী নুসরত জাহান কার্যত মাত করে দিয়েছেন নিজের রূপের ঝলকে। তিনি ও যশ দাশগুপ্ত দিওয়ালিতে একই রঙের ডিজাইন করা পোশাক পরেছেন। এমন দিনে তিনি বেগুনি রঙের পোশাকে নিজেকে সাজিয়ে নেন।
ঐন্দ্রিলা
এদিকে,দিওয়ালিতে আলোর রোশনাইয়ের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে সেজেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। লালা শাড়িতে রূপে মাত করেছেন ঐন্দ্রিলা, অন্যদিকে অঙ্কুশের পরনে ছিল হলুদ পাঞ্জাবি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications