Bollywood news: বলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই, পরিণীতি চোপড়ার বিয়ের দিন ফাইনাল
অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। সামনের মাসেই বসছে বিয়ের আসর। তবে কোনও বিদেশে নয়। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতোই নাকি রাজস্থানে বিয়ের ডেস্টিনেশন ঠিক করেছেন পরিণীতি চোপড়া।
রাজস্থানের যোধপুরে বসেছিল প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আসর। সেখানে ধুমধাম করে বিয়ের আসর বসবে। তবে তাতে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন পরিবার পরিজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। তবে পরে বিয়ের বড় করে রিসেপশন হবে গুরুগ্রামে। সূত্রের খবর গতমাসেই নাকি গুরুগ্রামের কয়েকটি নাম করা হোটেলের ফুড খাবার টেস্ট করে ফেলেছেন।

সূত্রের খবর যোধপুরের উমেদ ভবন প্যালেসেই নাকি বসবে পরিনীতি চোপড়ার বিয়ের আসর। ২০১৮ সালে সেখানেই নিক জোনাস ার প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর বসেছিল। দিদির বিয়ের জায়গাই নাকি পছন্দ হয়েছে পরিণীতি চোপড়ার। গত মে মাসে পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টি সাংসদ রাঘব চড্ডার এনগেজমেন্ট হয়েছে। দিল্লিতেই বসেছিল বাগদানের আসর। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। পরিবারের সদস্যদের নিয়েই বসেছিল বিয়ের আসর।
মোটের উপর সিদ্ধার্থ মলহোত্রা- কিয়ারা আদবানীর বিয়ের পর বলিউডে তেমন হাইফোল্টেজ বিয়ের আসর আরক বসেনি। তারপরেই পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডায় এনগেজমেন্ট হয়। তারপরে সকলেই অপেক্ষায় ছিলেন কোথায় কবে হবে বিয়ে। জল্পনা শুরু হয়ে গিয়েছিল বলি পাড়ায়। শেষ পর্যন্ত বিয়ের দিনক্ষণ ঠিক হয়েই গেল। ২৫ সেপ্টেম্বরেই পরিণীতি চোপড়ার বিয়ের সম্ভাব্য দিন। যদিও এখনও চোপড়া পরিবারের পক্ষ থেকে সেটা সুনিশ্চিত করা হয়নি।












Click it and Unblock the Notifications