ফাঁস হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার বিয়ের কার্ড, কবে কোথায় বিয়ে জেনে নিন

চলতি মাসেই হাইভোল্টেজ বিয়ের আসর বসতে চলেছে বলিউডে। পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার বিয়ের আসর। ২৪ সেপ্টেম্বর তাঁদের বিয়ে বলে জানা গিয়েছে। তার আগেই ফাঁস হয়ে গেল অভিনেত্রী বিয়ের কার্ড। তার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসে পড়েছে কোথায় বসছে বিয়ের আসর।

২৪ সেপ্টেম্বর বিয়ে কাজেই হাতে আর সময় নেই। এরই মধ্যে কার্ড ছেপে চলে এসেছে। কার্ড বিলি করা শুরু হয়ে যাবে। তার আগেই শুরু হয়ে যাবে কার্ড বিলি করা। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতোই ডেস্টিনেশন ওয়েডিং করছেন পরিনীতি চোপড়া। সেই সঙ্গে বিয়ের আসরও বসছে উদয়পুরে লীলা প্যালেসে। বিয়ের মূল অনুষ্ঠান হবে তাজ লেকে।

Parineeti Raghav wedding venue

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। সকাল ১০টা থেকেই অতিথিেদর আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত থাকছে মধ্যাহ্ন ভোজনের সময়। বর কনেকে নিয়ে পরিবারের লোকেরা পার্টি শুরু করবেন সন্ধে সাতটা থাকে। পার্টির থিম থাকছে ৯০জ।

২৪ সেপ্টেম্বর বিয়ের দিন সব অনুষ্ঠীন হবে তাজ লেক প্যালেসে। বরের শেহেরা বাঁধা হবে দুপুর ১টায়। বারাত অর্থাৎ বরযাত্রী বেরোবে দুপুর ২টোয়। তাজ লেক প্যালেস থেকে বেরোবে বরযাত্রী। লিলা প্যালেসে হবে বিয়ে। সেখানের থিম থাকছে পার্ল হোয়াইট। বর কনে থেকে শুরু করে অতিথি সকলেই পরবেন সাদা রঙের পোশাক।

দুপুর সাড়ে তিনটেয় হবে জয়মালা। ৪টেয় শুরু হবে ফেরে অর্থাৎ সাতপাকে ঘোরা। আর সাড়ে ৬টা বিদায়ী। অর্থাৎ বর কনেকে নিয়ে রওনা হবেন। সেদিনই রাত সাড়ে ৮টায় হবে রিসেপশন পার্টি লীলা প্যালেস কোর্টইয়ার্ডে। আবার চণ্ডগড়ে ৩০ সেপ্টেম্বর রাঘব এবং পরিনীতি চোপড়ার আনুষ্ঠানিক রিসেপশন পার্টি হবে। মে মাসে দিল্লিতে বসেছিল তাঁদের এনগেজমেন্টের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+