Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিপাড়ায় সুশান্ত মৃত্যু কাণ্ডের ছায়া, মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ

বলিপাড়ায় ফের শোয়ের ছায়া। মুম্বইয়ে ফ্ল্যাটের মধ্যেই উদ্ধার হল কাজলের সহ অভিনেত্রীর দেহ। নূর মালবিকা দাসের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। কয়েক বছর আগে ঠিক একই ভাবে জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়েছিল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে।

অসমের বাসিন্দা নূর মালবিকা দাস। জানা গিয়েছে ৬ জুন তিনি মারা যান। তাঁর প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। তারপরেই পুলিশ গিয়ে ফ্ল্যােটর দরজা ভেঙে উদ্ধার করেন অভিনেত্রী ঝুলন্ত দেহ। ওসিওয়ারা থানার পুলিশ গিয়ে অভিনেত্রীর দেহ উদ্ধার করেন। মুম্বইয়ের লোখন্ডওয়ালায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন তিনি।

Noor Malbika Das

পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে অভিনেত্রীর দেহ। একই রকম ভাবে ফ্ল্যােটর ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। করোনা পরিস্থিতিতে এই ঘটনা সকলকে চমকে দিয়েছিল। এখনও সেই ঘটনার তদন্ত চলছে। সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছিল বলে দাবি করে তাঁর পরিবার। এমনকী সুশান্ত সিংকে মাদকে আসক্ত করেছিলেন তাঁর বান্ধবী এমনও অভিযোগ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে।

অসমের বাসিন্দা নূর মালবিকা দাস। প্রথমে এয়ারহোস্টেসের কাজ করতেন তিনি। পরে মডেলিং শুরু করেন। সেখান থেকে ধীরে ধীরে বলিউডে পসার জমাতে শুরু করেন অভিনেত্রী। একাধিক বিগ বাজেটের ছবিতে অভিনয় করেছেন মালবিকা। সিসকিয়া, চারমুখোস, দ্য ট্রায়ালের মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

সিনে অ্যাসোসিয়েশনের তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ঘটনার তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+