দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সুখবর দিলেন অঙ্গদ বেদি
দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন রবিবার। এদিন নেহা ধুপিয়া পুত্রসন্তানের জন্ম দেন। নেহা ও অঙ্গদের আরও একটি মেয়ে রয়েছে যার নাম মেহের, তার বয়স তিন হবে আগামী মাসে। অঙ্গদ জানিয়েছেন নেহা ও সদ্যজাত দুজনেই ভালো ও সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের শুভেচ্ছায় নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন।

পুত্রসন্তানের জন্ম দেন নেহা
অঙ্গদ ও নেহা তাঁদের এই সুখবর ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, সঙ্গে দেন নেহার অন্তঃসত্ত্বা হওয়ার সময়কার ছবি। যেখানে নেহার বেবি বাম্প দেখা যাচ্ছে এবং নেহা সেটাকে আদর করছেন। ক্যাপশনে লিখেছেন, 'সর্বশক্তিমানের আশীর্বাদে আজ আমরা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছি। নেহা ও সদ্যজাত দুজনেই ভালো আছে।' নেহা ও অঙ্গদের মেয়ের বয়স ইতিমধ্যেই দু'বছর। আর তাই অঙ্গদ লিখেছেন, 'নিজের বেবি পরিচয় এবার মেহের তার ছোট ভাইকে দিয়ে দেবে। এক যোদ্ধার মতো এই সময়ে থাকার জন্য নেহাকে কুর্ণিশ। আমাদের চার জনের জন্য এই পুরো যাত্রাকে স্মরণীয় করে তোলা যাক।'

জুলাইতে দ্বিতীয় সন্তান আসার খবর
জুলাইতে নেহা ও অঙ্গদ ঘোষণা করেছিলেন যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। অঙ্গদ ও নেহা তাঁদের কন্যা মেহেরকে সঙ্গে নিয়ে দ্বিতীয় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। তাঁরা লেখেন, 'আমাদের ২দিন লাগল ক্যাপশন খুঁজতে, তবে আমাদের সেরা মনে হয়েছে ধন্যবাদ ইশ্বর।' এই পোস্টের মাধ্যমে তীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেছিলেন তাঁরা।

নেহা ও অঙ্গদের বিয়ে
প্রসঙ্গত, ২০২১৮ সালে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। বিয়ের কয়েক মাসের মধ্যেই জানা যায়, নেহা সন্তানসম্ভবা। সেই বছরই কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মেয়ের নাম রাখা হয় মেহের। এর আগে নেহা জানিয়েছিলেন যে অঙ্গদের কোভিড-১৯-এর সময়ই নেহা অন্তঃসত্ত্বা হন।

নেহা ধুপিয়ার ফিল্মি কেরিয়ার
উল্লেখ্য, কাজের দিক থেকে নেহাকে দেখা যায় রিয়্যালিটি শো রোডিজের বিচারকের আসনে। এছাড়াও বেশ কিছু সেলিব্রিটি চ্যাট শোয়ের সঞ্চালনাও করেছেন তিনি। তাঁর হাতে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মেরও কিছু কাজ। অন্যদিকে অঙ্গদ বেদিকে সম্প্রতি হিনা খানের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। মিউজিক ভিডিওটির নাম 'ম্যায় ভি বর্বাদ'। ইতিমধ্যেই মিউজিক ভিডিওটি সাড়া ফেলেছে। নেটফ্লিক্সের সিনেমা গুঞ্জন সাক্সেনাতেও তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া তাঁর হাতেও রয়েছে বেশ কিছু ওয়েব-এর কাজ।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications