বিয়ের সুখবর শোনালেন বলি অভিনেত্রী মৌনি রায়, বড় রিসেপশন হবে কোচবিহারে

বিয়ের সুখবর শোনালেন বলি অভিনেত্রী মৌনি রায়, বড় রিসেপশন হবে কোচবিহারে

বিয়ের সুখবর শোনালেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। মোহিত রায়নার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক জল্পনাই হয়েছিল। কিন্তু সেসব যে কেবল জল্পনাই সেটা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী নিজেই। মৌনির বিয়ের প্রায় সব ঠিক ঠাক। বিয়ে করছেন দীর্ঘদিনের বন্ধু শিল্পপতি সুরজ নাম্বিয়াকে। বেঙ্গালুরুর বাসিন্দা। শোনা যাচ্ছে ২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ে সারবেন মৌনি। কোচবিহারেও হবে রিসেপশন তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

মৌনি রায়ের বিয়ে

মৌনি রায়ের বিয়ে

কোচবিহারের মেয়ে মৌনি রায়। এখনও তাঁর মা কোচবিহারেই থাকেন। তিনি দিনহাটার স্কুলের প্রাক্তন শিক্ষিকা। এখনও কোচবিহারেই থাকেন। মৌনি মুম্বইয়ে থাকলেও কোচবিহারে আত্মিয় পরিজনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। মৌনির বাবা যদিও মারা গিয়েছেন। পরিবার সূত্রেই খবর সব ঠিক থাকলে মৌনির বিয়ের আসর বসবে ইতালি বা দুবাইয়ে। সেই মতই আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পাত্র কে

পাত্র কে

মোহিত রায়নার সঙ্গে মৌনি রায়ের বিয়ের গুঞ্জন পারদ চড়েছিল। টেলিভিশনে তাঁদের জুটির মহাদেব জনপ্রিয় হয়েছিল। তারপর থেকেই মোহিত রায়নার সঙ্গে মৌনির রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তারপর থেকেই টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়েছিল সেই জুটি। একাধিকবার বিভিন্ন ইভেন্টে তাঁদের দেখাও গিয়েছে। কিন্তু সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউ। শেষ পর্যন্ত সুরজ নাম্বিয়াকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মৌনি। বেঙ্গালুরুর ছেলে কিন্তু দুবাইয়ের ব্যাঙ্কার এবং ব্যবসায়ী।

ডেস্টিনেশন ওয়েডিং

ডেস্টিনেশন ওয়েডিং

বলিউডের ট্রেন্ডে পা রেখেই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন মৌনি রায়। শোনা যাচ্ছে ২০২২ সালের জানুয়ারিতে দুবাই অথবা ইতালিতেই বিয়ে করবেন তাঁরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি সুরু করে দিয়েছেন মৌনি। কয়েকদিন আগেই ইনস্টাতে নিজের মালদ্বীপ ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আবার দুবাইয়েও ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে সেখানেই বয়ফ্রেন্ট সুরজের সঙ্গে বেশ কিছু শপিং করে ফেলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ইতালি এখন বলিউডি তারকাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের হট ফভারিট জায়গা। অনুষ্কা শর্মা থেকে দীপিকা পাড়ুকোন সকলেই ইতালিতে বিয়ে সেরেছেন।

কোচবিহারে রিসেপশন

কোচবিহারে রিসেপশন

বিয়ে ইতালিতে হলেও নিজের হোমটাউন কোচবিহারকে কিন্তু ভুলে যাননি তিনি। পরিবার সূত্রে খবর বিয়ের একটা রিসেপশন কোচবিহারেও হবে। এমনই শোনা গিয়েছে। ২০১৫ সালে শেষবার কোচবিহারে এসেছিলেন অভিনেত্রী। সফর অত্যন্ত গোপন রাখা হলেও। অভিনেত্রীকে দেখতে ভিড় করেছিলেন অনেকেই। টেলিসিরিয়াল থেকে একেবারে বড় পর্দায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা গিেয়ছে মৌনি রায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+