সাত পাঁকে আবদ্ধ হচ্ছেন বলি অভিনেত্রী মৌনি, কার মাথায় থাকবে মুকুট

২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনি রায়

বলিউডে গত কয়েক মাস ধরেই বলি অভিনেত্রী মৌনি রায়ের বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। আগামী ২৭ জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি সাতপাকে ঘুরবেন গোয়ার সমুদ্র সৈকতে। শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে।

২৭ জানুয়ারি বিয়ে সারবেন নায়িকা

২৭ জানুয়ারি বিয়ে সারবেন নায়িকা

বলি অভিনেত্রী জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি গোয়ার ক্যান্ডোলিমে ২ দিনের সমুদ্র সৈকত বিয়ে করতে চলেছেন তিনি। অভিনেত্রী ও প্রেমিক সুরজের ২৬ জানুয়ারি সঙ্গীত ও হলদি অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

কারা কারা বিয়েতে উপস্থিত থাকবেন

কারা কারা বিয়েতে উপস্থিত থাকবেন

সূত্র মারফত জানা গিয়েছে, মৌনি ও তাঁর প্রেমিক ঐতিহ্যবাহী বাঙালি মতেই বিয়ে সারবেন। বর্তমানে মৌনি তার বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। করোনা মহামারীর কারণে অনেক সাবধানতায় তিনি তাঁর বিয়ে সারবেন বলে জানা গিয়েছে। তবে এও জানা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা ও পরিবারের সদস্যরা তাঁর বিয়েতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মোহিত রায়নাকে নিয়ে গুজব!

মোহিত রায়নাকে নিয়ে গুজব!

মাঝে বলি অভিনেত্রীর নামে সাথে মোহিত রায়নার সম্পর্ক নিয়ে গুজব উঠেছিল। তাঁরা একসঙ্গে বিখ্যাত পৌরাণিক শো, 'দেব কে দেব মহাদেব' কাজ করেছিলেন। যখন তাদের সম্পর্ক নিয়ে গুজব চলছিল তখন মোহিত রায়না জানিয়েছিলেন, তিনি কখন মৌনির সাথে ডেট করেননি।

 ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে বলি অভিনেত্রীকে

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে বলি অভিনেত্রীকে

বলি অভিনেত্রী মৌনিকে দেখা যাবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও এই ছবিতে থাকবে অমিতাভ বচ্চন, নাগার্জুন ও ডিম্পল কাপাডিয়াও। এই ছবির প্রথম অংশটি চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কোচবিহার কন্যা বলি অভিনেত্রী

কোচবিহার কন্যা বলি অভিনেত্রী

মৌনি পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তিনি দিল্লিতে পড়াশুনা শেষ করে মুম্বাই চলে আসেন। অভিষেক বচ্চনের রানে ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। তারপর একতা কাপুরের কিউঙ্কি সাস ভি কাভি বহু থিতে তাকে দেখা গিয়েছিল। জানা গিয়েছে গোয়ার সমুদ্র সৈকতকে সাক্ষী রেখে চারহাত এক হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+