বাড়ির ছাদ থেকে ঝাঁপ, আত্মঘাতী শাহরুখের ছবির অভিনেত্রীর বাবা
আত্মঘাতী হলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা। মুম্বইয়ে নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন অভিনেত্রীর বাবা অনিল অরোরা। বান্দ্রা পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করেনি পুলিশ।
সূত্রের খবর মালাইকা অরোরার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে মা-বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। মালাইকা অরোরা জানিয়েছেন তাঁর বয়স যখন ১১ বছর তখন তাঁর মামা বাবার ডিভোর্স হয়ে যায় বলে জানা গিয়েছে। তবে এক সাক্ষাৎকালে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর শৈশব ভীষণ সুন্দর ছিল। মালাইকা এবং তাঁর বোন অমৃতা দুজনেই বলিউডে পরিচিত মুখ।

বাবা-মায়ের বিচ্ছেদের পরেই মায়ের সঙ্গে ঠাণে থেকে চেম্বুরে বসবাস শুরু করেছিলেন। মালাইকা তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন শৈশবে অত্যন্ত ভাল করে কাটিয়েছিলেন তিনি এবং তাঁর বোন। মায়ের কাছে তাঁরা স্বাধীনভাবে বাঁচার মন্ত্র শিখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। হঠাৎ করে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। মায়ের কাছ থেকেই তিনি স্বাধীন ভাবে বাঁচতে শিখেছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
সলমন খানের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরা খান। আরবাজ খানের সঙ্গে তাঁর দুই ছেলেও রয়েছে। কয়েক বছর আগেই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ হয়। তারপরে বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা অরোরা। প্রায়ই তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ছুটি কাটাতে। এমনকী বলিউডের অনেক পার্টিতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও সেই সম্পর্ক ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে তা নিয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী মালাইকা অরোরা বা অর্জুন কাপুর কেউ।












Click it and Unblock the Notifications