প্রেগনেন্ট কীর্তি শ্যানন! 'মিমি'র সেটের ছবি ফাঁস
প্রেগনেন্ট কীর্তি শ্যানন! 'মিমি'র সেটের ছবি ফাঁস
করোনা কোপে ঝুঁকছে বলিউডও। ওটিটি রিলিেজর জেরে বড় পর্দায ধাক্কা। এরই মধ্যে আবার অভিনেত্রী কীর্তি শ্যাননেন নতুন প্রজেক্টের পোস্টার রিলিজ হল। ছবির নাম মিমি। পোস্টারে প্রেগনেন্ট মহিলা হিসেবে দেখা গিয়েছে কীর্তি শ্যাননকে। নতুন ছবির পোস্টার রিলিজেই হইচই েফলে দিয়েছে নেট দুনিয়ায়।

মিমি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কীর্তি। নারী কেন্দ্রীক ছবি। কীর্তি স্যারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। লক্ষ্মণ উটেকর ছবিটির পরিচালনা করছেন। এর আগেও এই পরিচালকরে সঙ্গে কাজ করেছেন কীর্তি। লুকা-ছুপি ছবিটিতে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে ছবিটিতে ডান্সারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ভাগ্য তাঁকে স্যারোগেট মাদারে পরিণত করে।
ভারতে স্যারোগেসির রমরমা নিয়েই মূলত তৈরি করা হয়েছে ছবিটি। বলিউডে একাধিক অভিনেতা স্যারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন। শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে খুব সাম্প্রতিক কালের শিল্পা শেট্টিষ সানি লিওনি এমনকী একাধিক টেলি স্টারও স্যারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন। মহারাষ্ট্রে স্যারোগেসি রমরমা ব্যবসায় পরিণত হয়েছিল একটা সময়ে। তারপরেই কেন্দ্র স্যারোগেসি নিয়ে নতুন আইন তৈরি করে।
ছবিটি একটি মারাঠিছবির অনুকরণে তৈরি করা হচ্ছে। ২০১০ সালে মালা আই ভাচায়ে নামে মারাঠি ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবির অনুকরণেই তৈরি করা হচ্ছে মিমি। মারাঠি ছবিটি ২০১১ সালে জাতীয় পুরস্কারও পেয়েছিল। অই ছবিতে কীর্তি শ্যানন ছাড়াও রয়েছেন সুপ্রিয়া পাঠকের মতো দক্ষ অভিনেত্রী।












Click it and Unblock the Notifications