নতুন বছরেই অনুষ্ঠানের বদলে হাসপাতালে পৌঁছলেন কিয়ারা! কী হল নায়িকার?

নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি থাকে বিভিন্ন সেলিব্রিটিদের। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে যথেষ্টই নাম ডাক রয়েছে কিয়ারা আদবানীর। সেই হিসেবে নতুন বছরের শুরুতে বিশেষ অনুষ্ঠান ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠান হলে নয় বরং কিয়ারাকে যেতে হলো সোজা হাসপাতাল!

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর। হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী কিয়ারা। হঠাৎ করে এমন কী হলো অভিনেত্রীর যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হল তাঁকে? তবে এ বিষয়ে কিয়ারার ম্যানেজিং টিম জানিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভর্তি করা হয়নি তাঁকে। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। যার ফলে চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন।

আর আর আর খ্যাত রাম চরণ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা গেম চেঞ্জার-এর একটি অনুষ্ঠান ছিল। আর সেখানেই যোগদান করার কথা ছিল কিয়ারার। মুম্বইতে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন কিয়ারা। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা চলতি মাসে ১০ তারিখ মুক্তি পেতে চলেছে।

জানা গিয়েছে, রাজনীতি এবং বিনোদনে পরিপূর্ণ এই সিনেমা বানাতে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। হাই বাজেটের এই সিনেমায় এই প্রথম একে অপরের সঙ্গে অভিনয় করছেন রাম চরণ এবং কিয়ারা। ছবিতে বাবা ও ছেলের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+