ফের বড় পর্দায় ফিরছেন করিশ্মা কাপুর, কী নাম নতুন সিনেমার?
ফের বড় পর্দায় ফিরছেন করিশ্মা কাপুর, কী নাম নতুন সিনেমার?
অনেকদিন পর আবারোও পর্দায় ফিরছেন করিশ্মা কাপুর। হাতে লিপস্টিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন তিনি। তিনি যে সিনেমায় এবার অভিনয় করবেন তার নাম তিনি ঘোষণা করে দিয়েছেন। ছবির নাম 'ব্রাউন’। ২০২০ সালে তাঁকে শেষবার দেখা গিয়েছিল একটি ওয়েব সিরিজে। সেটির নাম ছিল 'মেন্টালহুডে’। তারপর তাঁকে বেশ কিছু শোতে এবং কিছু জায়গার বিচারকের আসনে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, নতুন 'শুরু ব্রাউন’।

সিনেমাটির পরিচালনা করেছেন পরিচালক অভিনয় দেও। আশা করা হচ্ছে সিনেমাটি ক্রাইম নিয়ে হবে। অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর তৈরি করে আসন্ন ছবিটি তৈরি হবে। দিদির নতুন সিনেমায় জন্য দিদিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন বেবো। তিনি ক্যাপশানে লেখেন, 'দিদি তুমি সেরা’। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা আরোরা, সঞ্জয় কাপুর-সহ অনেক সেলিব্রেটিরা। আসন্ন ছবিতে মুখ্য চরিত্রেই দেখা মিলবে অভিনেত্রীর। জানা গিয়েছে গোয়েন্দার চরিত্রে দেখা মিলবে তাঁর।
উল্লেখ্য, সদ্যিই বিয়ে হয়েছে বলি তারকা রণবীর ও আলিয়ার। সেখানে সুন্দর লুকে দেখা গিয়েছিল করিশ্মাকে। তাঁকে দেখে বেশ অবাক হয়েছেন ভক্তরা। কিছুদিন আগে তাঁর বোনের পুত্রের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। শুভচ্ছে জানাতে ভোলেননি বলিউডের অভিনেত্রী মাসি করিশ্মা কপূরও। তিনি খুদেকে কোলে নেওয়া একটা মিষ্টি ছবি শেয়ার করেছনে। সেই সঙ্গে তাঁকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। সেই সঙ্গে অনেক অনুগামীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বড়রা তাঁকে আশীর্বাদ দিয়েছেন। অনেক অনুগামীরা তাঁকে ভালো থাকার ও সুস্থ থাকার বার্তা দিয়েছেন।
অপরদিকে অভিনেতার বোনও সাবা আলি খানও জাহাঙ্গিরের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে সেফ আলি খানেরও ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'আমার জেহ্ জান... এক বছরে পড়ল। ভালবাসা ও আশীর্বাদ নিও। ওকে কি ওর বাবার মতো দেখতে লাগছে?' অভিনেত্রীর অনেক দিন পর আবার বড় পর্দায় ফেরাটা বেশ ভালো লাগছে অনুগামীদের। তবে সিনেমাটি কেমন হবে তা নিয়ে উদগ্রীব সকলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications