এবার নটি বিনোদিনীর চরিত্রে দেখা মিলবে কঙ্গনার, পরিচালকের আসনে কে থাকছেন দেখুন
সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। যদিও সেই কাজ নিয়ে এখনও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তারমাঝেই আবার এক নতুন অফার এক নায়িকার হাতে। এবার অভিনেত্রীর দেখা মিলবে নতুন রূপে নতুন সিনেমায়। কঙ্গনা তার ছবি নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন। এবার অভিনেত্রীর ঝুলিতে পড়েছে আরও একটি ছবি। এবার তাকে দেখা যাবে প্রদীপ সরকারের পরিচালিত ছবিতে। যেখানে কঙ্গনাকে দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। এই খবর সোনার পর থেকে বেশ উচ্ছ্বসিত হয়ে পরেছেন অনুগামীরা।

বিনোদিনী দাসী পেশাগতভাবে 'নটি বিনোদিনী' নামে পরিচিত। এবার সেই চরিত্রেই দেখা মিলবে অভিনেত্রীর। কঙ্গনা বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। লক্ষ্মীবাই, ইন্দিরা গান্ধী, জয়লতির পর এবার নটি বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি প্রদীপ সরকারের একজন খুব বড় ভক্ত। এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি এই প্রথমবার প্রকাশ কাপাদিয়ার সঙ্গে প্রথম কাজ করব। আমি দেশের কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশি ও আনন্দিত। প্রকাশ কাপাদিয়া পদ্মাবত, দেবদাসের মতো হিট ছবি পরিচালনা করেছেন।
বলা বাহুল্য, কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন। যেখানে ইন্ডাস্ট্রির অনেক প্রবীণ অভিনেতাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে। ছবিটি থেকে এখন পর্যন্ত অনেক তারকার লুক প্রকাশ পেয়েছে। এখন সঞ্জয় গান্ধী চরিত্রে অভিনয় করা অভিনেতা বিশাক নায়ারের ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে।'ইমার্জেন্সি'-এর আগে মিলিন্দ সোমেন, মহিমা চৌধুরী, শ্রেয়াস তালপাড়ে এবং অনুপম খেরের লুক প্রকাশ পেয়েছে। ছবিটিতে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়াস তালপাড়ে, জয় প্রকাশ নারায়ণ চরিত্রে অনুপম খের, ভারতীয় সাংস্কৃতিক কর্মী ও লেখক পুপুল জয়করের ভূমিকায় মহিমা চৌধুরী এবং ফিল্ড মার্শাল স্যাম চরিত্রে মিলিন্দ সোমন অভিনয় করেছেন। এই ছবিটি পরিচালনা করছেন কঙ্গনা রানাউত।
চশমা পরা এবং মুখের উপর একটি হাত রেখে দেখা গেছে। সঞ্জয় গান্ধীর চরিত্রে অভিনেতাকে দারুণ লাগছে। ইমার্জেন্সি' থেকে বিশাক নায়ারের লুক শেয়ার করে কঙ্গনা রানাউত লিখেছেন, 'সঞ্জয় গান্ধী হিসেবে প্রতিভা বিশাক নায়ারের পাওয়ার হাউসের পরিচয়। সঞ্জয় গান্ধী, যিনি ইন্দিরার আত্মা ছিলেন, যাকে তিনি ভালোবাসতেন এবং তারপর হারিয়েছিলেন। পোস্টটি শেয়ার করার সময়, বিশাক আরও লিখেছেন, 'সঞ্জয় গান্ধীর ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি সম্মানিত। আমি এই দুর্দান্ত টিমের অংশ হতে পেরে খুশি এবং কঙ্গনা রানাউত পরিচালিত এই ছবিটি।












Click it and Unblock the Notifications