শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কাজল, দেখা হয়ে যেতে পারে আপনার সঙ্গেও
শ্যুটিং করতে রাজ্যে এসেছেন বলিউড অভিনেতা কাজল। বীরভূম থেকে দক্ষিণেশ্বর সর্বত্র প্রায় চষে ফেলেছেন তিনি। মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে কলকাতায় রয়েছেন তিনি। রবিবার কলকাতার রাস্তায় ঘোরা ফেরা করতে দেখা গিয়েছে তাঁকে।
পার্কস্ট্রিটের ফুচপাথে হেঁটে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। মা ছবির শ্যুটিং করতে রাজ্যে এসেছেন তিনি। কয়েকদিন আগে শান্তিনিকেতনে দেখা গিয়েছিল তাঁকে। রণিত রায়ও সেখানে শ্যুটিং করেছেন। কঙ্কালীতলায় লাইন দিয়ে সাধারণ ভক্তদের মতোই পুজো দিয়েছেন তিনি।

অনেকেই চিনতে পারেননি তাঁকে। পরে তাঁকে চিনতে পারেন। কাজলের সঙ্গে ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে কাজলের বিপরীতেই অভিনয় করছেন রণিত রায়। হিন্দি েটলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণিত রায়। কাজল এবং রণিত দুজনেই বাঙালি। কিন্তু মুম্বইয়ে থাকার কারণে বাংলার সঙ্গে তেমন তাঁদের যোগাযোগ নেই।
কয়েকদিন আগে শান্তিনিকেতন থেকে ফিরে এসে কাজল পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে মা তনুজা এবং ছেলে যুগকে সঙ্গে নিয়ে িগয়েছিলেন তিনি। তনুজা হুইল চেয়ারে করে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে গিয়েছিলেন। বাংলা ছবির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একসময়ে ছিলেন তনুজা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও ছবি করেছিলেন তিনি। সেই ছবি হিটও করেছিল সেসময়। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তনুজা।
কিন্তু কাজলকে তেমন দেখা যায়নি বাংলা ছবিতে কাজ করতে। তাই কলকাতায় তাঁর তেমন আসা হয়নি। তবে যিশু সেনগুপ্ত সহ একাধিক বাঙালি অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেনের সঙ্গেও অভিনয় করেছেন কাজল।












Click it and Unblock the Notifications