অভিনয় নয়, জীবনের লক্ষ্য ছিল অন্য কাজলের, জানেন সেটা কি?
অভিনয় নয়, জীবনের লক্ষ্য ছিল অন্য কাজলের, জানেন সেটা কি?
বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রীদের একজন হলেন কাজল। এখন তাকে সেভাবে অভিনয় করতে দেখা না গেলেও একসময় পরপর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সুদক্ষ অভিনয় দিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সিনেমার জগতে এতবছর অতিক্রম করার পর সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় নয়, একসময় চাকরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন?

সম্প্রতি হিন্দি 'কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সন 'কৌন হোনার ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল ও মা প্রবীণ অভিনেত্রী তনুজা। ১১ জুন রাত ৯ টায় দেখা যাদের তাঁদের। এমনই ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে কাজলকে বলতে শোনা গিয়েছে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডে অংশ হতে চাইনি। আমি চাকরি করতে চেয়ে ছিলেন। আমি প্রতিমাসে চাকরি করে বেতন চেক পেতে চেয়েছিলাম। এটির পরিচালকের আসনে বসে আছেন শচীন খেদেকর।
১৯৯২ সালে বলিউডে পা রেখেছিলেন কাজল। রাহুল রাওয়াইলের বেখুদি ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি। এরপর বাজিগার, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙে সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় এক সময় বুধ হয়ে থাকতে অনুগামীরা।
শচিন খেদেকর বলেন কাজল অন্য পেশা গ্রহণ করেনি, অভিনয়কে বেছে নিয়েছেন বলে তিনি খুব খুশি। নাহলে ভারতীয় সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয়ে মিস করতো সবাই। ১৯৬০ থেকে ৭০ দশকে তনুজা শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন।
উল্লেখ্য, অভিনেত্রীর বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন স্বামী অজয় দেবগণ। এবার তাঁদের ২৩ তম বিবাহ বার্ষিকী। আর তা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভুত পোস্ট করলেন অভিনেতা।অভিনেতা তাঁর অ্যাকাউন্টে এবার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দম্পতিকে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে। আর অভিনেতা দেখে মনে হচ্ছে, বিয়ের তারিখ জিজ্ঞাসা করা হচ্ছে বলে তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তখন তাঁর স্ত্রী কাজল তাঁর ভুল ধরিয়ে দিয়ে বলছে ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি। তাই এবার অভিনেতা বেশ মজা করেই একটি ছবি শেয়ার করেছেন। এবার কিন্তু তিনি তাঁর বিয়ের তারিখটি একদমই ভোলেননি তারই প্রমাণ দিয়েছেন।












Click it and Unblock the Notifications