সত্যিই কি থাইরয়েড ক্যানসার আক্রান্ত অভিনেত্রী? হিনা খানের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে তিনি নাকি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মাঝে মধ্যেই হিনা খানকে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। সে খবর প্রকাশ্যেও আসে।
হঠাৎ করেই কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হিনা খান পোস্ট করেন 'আমার জন্য প্রার্থনা করুন'। তাঁর এই পোস্টের পরেই জল্পনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে থাইরয়েক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সেকারণেই বারবার অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

হিনা খানের পোস্টের পরেই যেখানে অভিনেত্রী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালের এক চিকিৎসকও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, এক জনপ্রিয় অভিনেত্রী এবং মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। ভাবতে পারছি না এরকম মারণ রোগে তিনি আক্রান্ত হবেন'। তারপরেই আরও এই নিয়ে জল্পনার পারদ চড়েছে। যদিও অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
তবে বেশ কয়েক মাস ধরে তাকে তেমন ভাবে ছোট পর্দা বা বড় পর্দার কোনও কাজে দেখা যাচ্ছে না। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। রিস্তা কেয়া ক্যাহেলাতা হ্যায় সিরিয়াল থেকে জনপ্রিয়তা পান তিনি। একাধিক সিরিয়ালে খলনায়িকার চরিত্রেও অভিনয় করেছেন হিনা খান। বিগ বসেও গিয়েছিলেন তিনি। হিনা খানের থাইরয়েড ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে রীিতমতো চমকে গিয়েছে বলিউড।
যদিও এই প্রথম নয় এর আগেও বলিউডের একাধিক অভিনেত্রী ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। মণীষা কৈরালা থেকে শুরু করে সোনালি বেন্দ্রে ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে তাঁরা এখন সুস্থ। আবার ক্যানসার আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ঋষি কাপুর। ক্যানসার আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার যুবরাজ সিংও। এখন ক্যানসার মুক্ত হয়ে ক্রিকেটও খেলছেন তিনি।












Click it and Unblock the Notifications