বলিউড বিগ ফ্যাট ওয়েডিং, নতুন জীবনে পা রাখলেন হংসিকা ও সোহেল, দেখুন সেই সুন্দর মুহূর্তের ছবি

বলিউড বিগ ফ্যাট ওয়েডিং, নতুন জীবনে পা রাখলেন হংসিকা ও সোহেল, দেখুন সেই সুন্দর মুহূর্তের ছবি

বছর শেষে আবারও বিয়ের সানাই বেজে উঠল বলিউডে । রবিবার রাতে চারহাত এক হয়ে গেল বলিউড অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও তাঁর প্রেমিক সোহেল খাতুরিয়ার। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এক সুতোয় বাঁধা পরেন দম্পতি। সিদ্ধি রীতি মেনেই তাদের বিয়ে হয়েছে। সেই সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে জমিয়ে লাইক ও কমেন্ট করেছেন অনুগামীরা। সেই সঙ্গে অনেক ভক্তরা তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।

বলিউড বিগ ফ্যাট ওয়েডিং, নতুন জীবনে পা রাখলেন হংসিকা ও সোহেল, দেখুন সেই সুন্দর মুহূর্তের ছবি


রবিবার রাতে বিয়ে হলেও অনেক আগে থেকেই বিয়ের নানা রকম অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মেহেন্দি থেকে গায়ে হলুদের অনুষ্ঠান অনেক ধুমধাম করে আয়োজন করা হয়েছিল। সেই ছবি কিন্তু ইনস্টাগ্রামে শেয়ারও করা হয়েছে।

এই বিশেষ দিনের সুন্দর মুহূর্তে অসাধারণ সাজে দেখা গিয়েছিল 'কোই মিল গয়া' সিনেমার অভিনেত্রীকে। লাল লেহেঙ্গায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে পরেছিলেন কুন্দন জুয়েলারিও। কম যাননি তাঁর মনের মানুষ সোহেল খাতুরিয়াও। তাঁর পরণে ছিল ভারী এমব্রয়ডারি কাজের শেরওয়ানি পরেছিলেন তিনি। মাথায় ছিল সুন্দর পাগড়িও। বিয়ের সমস্ত রীতিনীতি মেনে তাদের চারহাত এক হয়ে যায়। তাদের বিয়ের জায়গা খুব সুন্দর ও গর্জাসভাবে সাজানো হয়েছিল। যা দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই। দম্পতির সিঁদুর দানের সুন্দর মুহূর্ত দেখা তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বিয়ের পর সোহেলকে অভিনেত্রীর কপালে ভালোবাসার চুম্বন দিতেও দেখা গিয়েছিল।

ভিলাতে রাজরানির সাজে প্রবেশ করছেন হংসিকা মোতওয়ানির। তার মাথার ওপর ছিল সুন্দর ফুলের ছাদনাও। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিসেম্বর মাসের ২ তারিখ মেহেন্দির অনুষ্ঠান ছিল অভিনেত্রীর। পরিবারের সঙ্গে হাসি ও মজায় মেতে উঠেছিলেন বলি ডিভা। সেই বিশেষ দিনে অভিনেত্রী পরেছিলেন হলুদ ও কমলা রঙের একটি শারারা।

গায়ে হলুদের দিন সোহেল ও হংসিকাকে দেখা গিয়েছিল ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট রঙের পোশাকে। অসাধারণ লাগছে জুটিকে। বিয়ের সুন্দর সাজসজ্জায় দেখা গেছে আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানাও, ফুটে উঠেছে সেই আভিজাত্যই। চলতি বছরের নভেম্বর মাসে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দু;জন দুজনকে আংটিও পরিয়েছিলেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন। সোহেলকে দেখা যায় হাঁটু মুড়ে হংসিকার সামনে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিতে। ছবিতে হংসিকাকে সাদা রঙের লং গাউনে দেখা গিয়েছিল, অন্যদিকে সোহেল পরেছিলেন কালো রঙের স্যুট প্যান্ট। হংসিকাকে এই পোশাকে অসম্ভব সুন্দর লাগছিল। অভিনেত্রী এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এখন এবং চিরকালের'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+