বিয়ের পিঁড়িতে বসছেন হংসিকা মোতওয়ানি, ডিসেম্বরে রাজস্থানে বসতে পারে বিবাহ বাসর
খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। যিনি হৃত্ত্বিক রোশনের সঙ্গে 'কোই মিল গয়া' সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। হংসিকা তাঁর প্রেমিক সোহেল খাতুরিয়ার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। সোহেল পেশায় একজন উদ্যোগপতি। শোনা যাচ্ছে যে এই বছরের ৪ ডিসেম্বর রাজস্থানে হংসিকা ও সোহেলের চারহাত এক হতে চলেছে।

বাগদান পর্ব সারেন হংসিকা–সোহেল
বুধবার হংসিকা তাঁর স্বপ্নের বিয়ের প্রস্তাব পাওয়ার একগুচ্ছ ছবি শেয়ার করেন, যেটা প্যারিসের আইফেল টাওয়ারে অনুষ্ঠিত হয়। সোহেলকে দেখা যায় হাঁটু মুড়ে হংসিকার সামনে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিতে। ছবিতে হংসিকাকে সাদা রঙের স্ট্র্যাপলেস লং গাউনে দেখা গিয়েছে অপরদিকে সোহেল পরেছিলেন কালো রঙের স্যুট প্যান্ট। হংসিকাকে এই পোশাকে অসম্ভব গ্ল্যামারস লাগছিল। অভিনেত্রী এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এখন এবং চিরকালের'।

হংসিকা–সোহেলকে শুভেচ্ছা তারকাদের
অনুষ্কা শেট্টি, বরুণ ধাওয়ান, করণ টকর, পিভি সিন্ধু ও শিবালেখা ওবেরয় সহ একাধিক তারকারা হংসিকে তাঁদের শুভেচ্ছা জানান। এই দম্পতির আগামী ভবিষ্যতের জন্যও শুভকামনা করেন। হংসিকা ও সোহেল একে-অপরকে বহুদিন ধরে চেনেন এবং একসঙ্গে ফার্মেও অংশীদারিত্বে রয়েছেন। প্রাকৃতিক দৃশ্যে ভরপুর জয়পুরে হংসিকা-সোহেলের বিয়ে হবে বলে জানা গিয়েছে।

কোথায় বিয়ে করছেন অভিনেত্রী
সূত্রের খবর, 'হংসিকা-সোহেলের বিয়ের উৎসব শুরু হয়ে যাবে ২ ডিসেম্বর থেকে এবং চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। জয়পুরে ডেস্টিনেশন বিয়ে হবে।' এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে হংসিকার খুব কাছের এক সূত্র জানিয়েছিল যে কিছু বছরের মধ্যেই হংসিকা তাঁর প্রেমিককে বিয়ে করবেন। গতমাসে অন্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারা যায় যে হংসিকা তাঁর বিয়ের জন্য জয়পুরকে বেছে নিয়েছেন। তিনি এখানকার মুণ্ডোটা দুর্গ ও প্যালেসে বিয়ে করবেন এবং ডিসেম্বরের বিগ ডে-এর জন্য ওই দুর্গের ঘরগুলি প্রস্তুত করা হচ্ছে।

শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ হংসিকার
হংসিকা শিশুশিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেন। শাকা লাকা বুম বুম, সোন পরী ও কিউকি শাশ ভি কভি বহু থি-এর মতো জনপ্রিয় সিরিয়ালে হংসিকাকে দেখা গিয়েছিল। হৃত্ত্বিক রোশনের কোই মিল গয়া সিনেমাতেও হংসিকা অভিনয় করেন। তবে তেলেগু সিনেমায় হংসিকা খুবই জনপ্রিয় মুখ। একাধিক দক্ষিণের ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications