এষা গুপ্তার লেটেস্ট ফটোশ্যুটে সরগরম ওয়েব দুনিয়া, দেখুন ফটোফিচার
বলিউড অভিনেত্রী এষা গুপ্তা স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের স্বল্পবসনা কিছু ছবি পোস্ট করেছেন, যা নিয়ে সরগরম ওয়েব দুনিয়া।
আজকাল প্রায় সব ছোট-বড় তারকাই স্যোশাল সাইটকে হাতিয়ার করে নিজেকে প্রচারের আলোয় রাখেন। কেউ টীকা-টিপ্পনি দেন তো কেউ নিজের ছবি পোস্ট করে ভক্তদের মাত করে রাখেন। কতকটা সেরকমই করেছেন মডেল তথা বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের স্বল্পবসনা কিছু ছবি পোস্ট করেছেন এষা, যা নিয়ে সরগরম ওয়েব দুনিয়া। কী ছবি দিয়েছেন এষা, দেখে নিন একনজরে।

এষার ফটোশ্যুট
মডেল অভিনেত্রী এষা গুপ্তা নিজের লেটেস্ট ফটোশ্যুটে উত্তাপের মাত্রা ছাড়িয়েছেন। হটনেস মিটার ভেঙে টুকরো করে দিয়েছেন লেটেস্ট ফটোশ্যুটে।

মোহময়ী এষা
এষাকে এরপরে দেখা যাবে মিলন লুথারিয়া পরিচালিত সিনেমা বাদশাহোতে। এর আগে রুস্তম সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বাদশাহোতে এষা
এই সিনেমায় এষা ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, বিদ্যুৎ জামাল ও ইলিয়ানা ডিক্রুজের মতো অভিনেতা-অভিনেত্রীরা। খুব সম্প্রতি সিনেমার ট্রেলরও মুক্তি পেয়েছে।

এর আগে এষার ফটোশ্যুট
মডেল হওয়ায় সব ধরনের ফটোশ্যুটে অভ্যস্ত এষা। এর আগেও এমন স্বল্পবসনা হয়ে ফটোশ্যুট করেছেন তিনি। বোল্ড ও চ্যালেঞ্জিং কোনও কাণ্ড করতে ভালোবাসেন এষা।

ইনস্টাগ্রামে এষা
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকেন এষা। নিজের জীবনের নানা ঘটনা, মুহূর্ত তিনি শেয়ার করতে থাকেন। পাশাপাশি নিজের ফিটনেস সংক্রান্ত নানা ভিডিও-ও শেয়ার করেন এষা।

এষার ছবি নিয়ে আলোচনা
ইনস্টাগ্রামে ছবিগুলি দেওয়ার পর অনেকে যেমন তাঁর রূপ ও ফিটনেসের তারিফ করেছেন, তেমনই অনেকে স্বল্পবসনা এষাকে অনেকে তুমুল সমালোচনায় ভরিয়ে দিয়েছেন। ট্রোল করতেও অনেকে ছাড়েননি। অশ্লীল বলে অনেকে আক্রমণ করেছেন।

এষার জবাব
স্যোশাল মিডিয়ায় কড়া সমালোচনা সত্ত্বেও এই নিয়ে একবারও মুখ খোলেননি এষা। চুপ থেকে বুঝিয়ে দিয়েছেন, নিজের যা ইচ্ছে তাই করবেন। কারও পছন্দ হলে ভালো, নাহলে তাঁর কিছু করার নেই। যাকে বলে একেবারে 'বিন্দাস'।












Click it and Unblock the Notifications