ভাইঝিকে হারিয়ে শোকাহত দিয়া, করলেন আবেগঘন পোস্ট
ভাইঝিকে হারিয়ে শোকাহত দিয়া, করলেন আবেগঘন পোস্ট
কাছের মানুষকে হারিয়ে মন ভারাকান্ত হয়ে উঠেছে বলিউড অভিনেত্রী দিয়া মির্জার। পথ দুর্ঘটনায় মারা যান অভিনেত্রীর ভাইঝি তনয়া কাকদে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সামসাবাদে। তিনি কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করে আবেগঘন পোস্ট লিখেছেন অভিনেত্রী। প্রাণোচ্ছ্বল অল্পবয়সী তনয়ার মৃত্যুতে দিয়া ছাড়াও শোক প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুগামীরা ছাড়াও অন্যান্য বলি তারকারা।

দিয়া ক্যাপশনে কী লিখলেন
দিয়া তানয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যাতে তাঁকে সোফায় শুয়ে হাসতে দেখা যায়। সেই সঙ্গে অভিনেত্রী একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। দিয়া লিখেছেন, 'আমার ভাগ্নি, আমার প্রিয়তমা, আমার শিশুকন্যা এই পৃথিবীতে আর নেই। তুমি যেখানেই থাকো না কেন সবসময় শান্তি এবং ভালবাসা পাবো। তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে. ওম শান্তি।' ভাইঝির মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছেন অভিনেত্রী তা তারই এই পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। সেই সঙ্গে তিনি যে তাঁকে খুব ভালোবাসতেন তাও কিন্তু বোঝা যাচ্ছে। শোকপ্রকাশ করে ক্যাপশনটি শেয়ার করেছেন অভিনেত্রী।

কারা কারা শ্রদ্ধা জানালেন
এই ঘটনায় অভিনেত্রীর অনেক ভক্তদেরই শ্রদ্ধা জানাতে দেখা গেছে। ভক্তরা ছাড়াও সেলিব্রিটিরা অভিনেত্রীর এই পোস্টে মন্তব্য করে শ্রদ্ধা জানিয়েছেন। গওহর খান, এশা গুপ্তা এবং ভাবনা পান্ডে একটি হৃদয় বিদারক ইমোজি শেয়ার করেছেন। সুজান খানের বোন ফারাহ লিখেছেন, 'এটি খুবই দুঃখজনক খবর, আপনি যেখানে আছেন সেখানে ভালো থাকুন।' এছাড়াও সুনীল শেঠি, শ্রেয়া ধন্বন্তরী, গুল পানাগ সহ অনেক তারকা মন্তব্য করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। গুল পানাগ 'গভীর সমবেদনার সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন'।

কীভাবে ঘটল দুর্ঘটনাটি
জানা গিয়েছে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসে। তড়িঘড়ি করে হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই খবরে খুব কষ্ট পেয়েছেন অভিনেত্রী দিয়া।












Click it and Unblock the Notifications