Bollywood: আলিয়া ভাটকেও পিছনে ফেললেন দীপিকা, জানেন কোন বিষয়ে?
বলিউডের তাবর অভিনেত্রীকে পিছনে ফেলে দিলেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী হলেন দীপিকা। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত, ঐশ্বর্য রাইকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।
যদিও এটি কেবল মাত্র বলিউডের অভিনেত্রীদের নিয়েই করা হয়েছে সমীক্ষা। দক্ষিণী তারকারা এই তালিকায় নেই। ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিকের বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। জানা গিয়েছে একটি ছবির জন্য তিনি ১৫ থেকে ৩০ কোটি টাকা নিয়ে থাকেন। তাঁর পরেই রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা নাকি একটি ছবি করতে ১৫ থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নেন।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া নেন ১৫ থেকে ২৫ কোটি টাকা। ক্যাটরিনা কাইফের পারিশ্রমিকও কিছু কম নয়। তিনি একটি ছবি করতে ১৫ থেকে ২৫ কোটি টাকা নিয়ে থাকেন। তার পরে রয়েছেন আলিয়া ভাট। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পী একটি ছবির জন্য ১০ থেকে ২০ কোটি টাকা নেন।
করিনা কাপুর নেন ৮ থেকে ১৮ কোটি টাকা। শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক ৭ থেকে ১৪ কোটি টাকা। বিদ্যা বালান নেন ৮ থেকে ১৪ কোটি টাকা। আর সবচেয়ে কম পারিশ্রমিক নেন অনুষ্কা শর্মা। গত কয়েক বছরে তাঁর কোনও ছবি দেখা যায়নি। রব নে বানা দি জোড়ির জন্য ৮ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অনুষ্কা। অন্যদিকে ঐশ্বর্য রাই নেন ১০ কোটি টাকা।
২০২৩ সাল থেকে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। পাঠান, জওয়ান দুটি ছবিতেই দীপিকা ছিলেন এবং দুটি ছবিই সুপার ডুপার হিট। আবার সামনেই আসছে দীপিকার আরেকটি হাইভোল্টেজ সিনেমা কল্কি ২৮৯৮ এডি। দীপিকা এখন অন্তঃসত্ত্বা তবে তবে বেশ কিছু ছবির কাজ তিনি শেষ করেছেন যেমন সিংহম-৩।












Click it and Unblock the Notifications