বলিউডের পর বিতর্কে আইপিএল, পার্টিতে দেদার কোকেন সেবন , চাঞ্চল্যকর দাবি বলিউড অভিনেত্রীর
বলিউডের পর বিতর্কে আইপিএল, পার্টিতে দেদার কোকেন সেবন , চাঞ্চল্যকর দাবি বলিউড অভিনেত্রীর
বলিউডের মাদক যোগ নিয়ে এমনিতেই তদন্তে নেমেছে এনসিবি। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া এগিয়ে এসে জানিয়েছেন যে তিনি নিজে দেখেছেন কলকাতায় আইপিএলের পর পার্টিতে ক্রিকেটারদের স্ত্রী ও অভিনেতারা কোকেন সেবন করছেন। শার্লিন চোপড়া আরও জানান যে তাঁকে যদি এনসিবি তলব করে তবে তিনি প্রস্তুত রয়েছেন সাহায্য করার জন্য।

শার্লিন জানিয়েছেন যে তিনি কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন এবং তাঁকে খেলার পর পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে গিয়ে তিনি খুব অবাক হয়ে যান যে বাথরুমে চলছে মাদক খাওয়া। তিনি বলেন, 'আম একবার কলকাতায় কেকেআরের ম্যাচ দেখতে গিয়েছিলাম। খেলার পর আমায় পার্টিতে ডাকা হয়। যেখানে সব জনপ্রিয় ক্রিকেটার ও তাঁদের স্ত্রীয়েরা ছিলেন। আমি পার্টিতে খুব মজা করছিলাম, নাচতে নাচতে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং বাথরুমে যাই।
সেখানে গিয়ে যে দৃশ্য দেখি তা দেখে অবাক হয়ে যাই। স্টার ক্রিকেটারদের স্ত্রীয়েরা কোকেন সেবন করছেন মহিলা বাথরুমে। তাঁরা আমায় দেখে হাসলে এবং আমিও তাঁদের দিকে চেয়ে হাসলাম। আমি ভাবলাম আমি ভুল জায়গায় এসে পড়েছি এবং বাইরে বেড়িয়ে আসি। এরপরও পার্টি পুরোদমে চলছিল এবং এরপর ড্রাগস পার্টি শুরু হয়। আমি জানতাম পুরুষ বাথরুমেও আমি একই দৃশ্য দেখব।’ প্রসঙ্গত, এনসিবি ইতিমধ্যেই বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রিত ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠিয়েছেন।












Click it and Unblock the Notifications