স্পষ্ট বোঝা যাচ্ছে বেবিবাম্প, ঢিলেঢালা পোশাক পরে লুকনোর চেষ্টা অনুষ্কার
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই নিয়ে চরম জল্পনা শুরু হয়েছে। কিন্তু অভিনেত্রী একবারের জন্যও এই নিয়ে মুখ খোলেননি। বিরাট কোহলিকেও এই নিয়ে কথা বলতে শোনা যায়নি। তবে গতকাল ভারত-পাক ম্যাচ দেখতে আমেদাবাদের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা।
সেখানে সাদা ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। স্পষ্ট বোঝা ঝাচ্ছিল বেবি বাম্প। ক্রিকেট ম্যাচ দেখতে এলেও নিজেকে ক্যামেরা থেকে গোপন রাখার চেষ্টা করেছেন তিনি। তারপরেই তাঁর সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে জল্পনার পারদ চড়েছে।

ইতিমধ্যেই অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়ে গিয়েছে অনুষ্কার সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে বিরাটের হাত ধরে রয়েছেন অনুষ্কা। ওভার সাইজ সাদা পোশাক পরে রয়েছেন তিনি। আরেক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে স্পষ্ট বোঝা গিয়েছে অনুষ্কার বেবিবাম্প।
কয়েকদিন আগে থেকেই বলিপাড়ায় খবর ছড়িয়েছিল যে অনুষ্কা শর্মা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। কয়েক সপ্তাহ হয়েছে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। তার বয়স আড়াই বছর। করোনা কালীন সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অনুষ্কা। গত কয়েক মাস ধরে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। তার থেকেই জল্পনা শুরু হয়েছিল হয়তো তিনি দ্বিতীয়বার অন্তকঃসত্ত্বা।
মুম্বাইপে মেটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছিল অনুষ্কাকে। পাপারাৎজিদের ছবি তুলতে নিষেধ করেছিলেন তিনি। এমনকী তিনি পাপারাৎজিদের জানিয়েছিলেন শীঘ্রই তিনি বড় খবর ঘোষণা করবেন। তারপর থেকেই শুরু হয়েছিল অনুষ্কা শর্মার দ্বিতীয়বার প্রেগন্যান্সির জল্পনা।












Click it and Unblock the Notifications