২৫-এ পা, মলদ্বীপে সমুদ্র সৈকতে কার সঙ্গে জন্মদিন উদযাপন অনন্যা পাণ্ডের জানেন?
২৫ বছরের জন্মদিন পালন করতে বিদেশে উড়ে গিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মলদ্বীপে রয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেছেন তিনি। সমুদ্র সৈকতে ২৫ বছরের রোমান্টিক
জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী।
সঙ্গে রয়েছেন আদিত্য রায় কাপুর। কয়েকদিন আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন অনন্যা পাণ্ডে। চাঙ্কি পাণ্ডে মেয়ে অনন্যা পাণ্ডের সঙ্গে একাধিক অভিনেতার নাম জড়িয়েছে। এমনকী বিজয় দেবরকোনন্ডার সঙ্গেও নাম জড়িয়েছে অনন্যার।

তবে গত কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল আদিত্য রায় কাপুরের সঙ্গে। কিন্তু প্রথমে কেউই এই নিয়ে কোনও মুখ খুলতে চাননি তাঁরা। অবশেেষ জন্মদিন উদযাপনের ঠিক আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
ইনস্টাপোস্টে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা গিয়েছে রেনবো গাউনে সমুদ্র সৈকতে কেক কাটছেন তিনি। এবং মুখের ভঙ্গিতেই স্পষ্ট কোনও বিেশষ জনের সঙ্গে তিনি সেখানে রয়েছেন। আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিতেই বলিপাড়ায় হই হই পড়ে গিয়েছে। অনেকেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় বলি তারকারাও রয়েছেন।












Click it and Unblock the Notifications