আজ ফের NCB জেরার মুখে অভিনেত্রী অনন্যা পাণ্ডে, বিশেষ নিরাপত্তা চাইলেন সমীর ওয়াংখেড়ে
আজ ফের NCB জেরার মুখে অভিনেত্রী অনন্যা পাণ্ডে, বিশেষ নিরাপত্তা চাইলেন সমীর ওয়াংখেড়ে
আজ ফের এনসিবির জেরার মুখে এনসিবি প্রধান অনন্যা পাণ্ডে। আজ আবারও জেরার জন্য তাঁকে সমন পাঠিয়েছে এনসিবি। এর আগে আরিয়ান খানের মাদক কাণ্ডে ২ বার জেরা করা হয়েছে এনসিবি প্রধানকে। সূ্ত্রের খবর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অনন্যা পাণ্ডের নাম পাওয়া গিয়েছে। অনন্যা পাণ্ডে নাকি আরিয়ান খানকে মাদক সরবরাহ করত বলে দাবি করেছে এনসিবি।

ফের জেরা অনন্যা পাণ্ডেকে
আরিয়ান খানের মাদক কাণ্ডে ফের জেরা অনন্যা পাণ্ডেকে। এই নিয়ে তৃতীয়বার অনন্যা পাণ্ডেকে তলব করল এনসিবি। এর আগে দুবার অভিনেত্রী তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এসেছিলেন এনসিবির দফতরে। সেখানে। আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয়। অনন্যা পাণ্ডে নাকি আরিয়ান খানকে মাদক সংগ্রহ করে দিতেন বলে দাবি এনসিবির। এনসিবির আধকারীকরা জানিয়েছেন আরিয়ান খানের মাদক সেবনের সঙ্গে অনন্যা পাণ্ডে জড়িত। গত সপ্তাহেই অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবির আধিকারীকরা। অনন্যা পাণ্ডের বাড়ি েথকে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। অনন্যা পাণ্ডে ইডির স্ক্যানারে আসার পরেই বলিউডে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে দীপিকা পাড়ুকোনের মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও মাদক যোগে ডেকে পাঠানো হয়েছিল। এনসিবির তরফে তাঁকে জেরা করা করা হয়েছিল। এমনকী সইফ কন্যা সারা আলি খানকেও ডেকে জেরা করা হয়েছিল সেসময়।

আরিয়ান খানের মামলায় নতুন মোড়
শাহরুখ পুত্র আরিয়ান খানের মামলায় নতুন মোড়। সূত্রের খবর আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা চেয়েছে এনসিবি। খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মাদক কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেলে রাখা হয়েছে আরিয়ান খানকে। বারবারই আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে এনসিবি। তারা দাবি করেছে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের। একাধিকবার জেরা করে তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেকারণে আরিয়ান খানকে বারবারই হেফাজতে রেখে তদন্তের দাবি জানিয়েছে তারা। এই কাণ্ডে বলিউডের আরও একাধিক ব্যক্তির যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আরিয়ানের সঙ্গে ধৃত তার দুই বন্ধুকেও হেফাজতে রেখেছে এনসিবি। আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ নাকি বারবার অ্যাংজাইটি অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর বাবা। রাতে ঘুমোতে পারছেন না তিনি। আরবাজের ক্ষেত্রে বিষয়টি সহজ হবে না কারণ তিনি এসআরকে পুত্র নন বলে দাবি করেছেন আরবাজ মার্চেন্টের বাবা। এদিকে মুনমুন ধামেচাকেই হেফাজতে রেখেছে এনসিবি।

নিরাপত্তা চাইলেন সমীর ওয়াংখেড়ে
এদিকে আরিয়ান খানের মুক্তির জন্য এনসিবি ২৫ কোটি টাকা পেয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এনসিবির মূল তদন্তকারী অফিসার যিনি আরিয়ান খানের ঘটনার তদন্ত করছেন সেই সমীর ওয়াংখেড়ে বিশেষ নিরাপত্তা চেয়েছেন। সূত্রের খবর আরিয়ান খানের গ্রেফতারির পরেই নাকি সমীর ওয়াংখেড়েকে বিশেষ পদন্নোতি দেওয়া হয়েছে। তারপরেই জল্পনা শুরু হয় সমীর ওয়াংখেড়ের বিশেষ কারণেই আরিয়ান খানের মামলার তদন্ত শুরু করেছেন। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। আরিয়ান খানকে জেলে আটকে রাখার নেপথ্যে বিশেষ কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে শোরগোল শুরু হতেই সমীর ওয়াংখেড়ে নিরাপত্তা চেয়েছেন। আরিয়ান খানের মাদক মামলার এক সাক্ষীর ভিডিও প্রকাশ করে দাবি করেছেন এনসিবি শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা চেয়েছেন আরিয়ান খানের মুক্তির জন্য। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাতেই এই সাক্ষীর নাম প্রকাশ্যে এসেছিল।

আগামিকাল ফের জামিনের আবেদন
ছেলেকে জেল থেকে মুক্ত করতে তৎপর শাহরুখ খান। আগামিকাল ফের মুম্বই হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন জানাতে চলেছেন শাহরুখ খান। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই মুম্বইয়ের আর্থাররোড জেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেদিনই শাহরুখের মান্নতে কাজগপত্র সই করাতে হাজির হয়েছিলেন এনসিবির তদন্তকারীরা। এদিকে ছেলে জেলে থাকার কারণে শ্যুটিং বন্ধ রেখেছেন শাহরুখ খান। পর পর কয়েকবার ছেলের জামিন নামঞ্জুর হওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন গৌরী খান। আগামিকালও আরিয়ান খানের জামিনের বিরোধিতা করবে এনসিবি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications