প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী আলিয়া, শেয়ার করলেন আবেগঘন পোস্ট
কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর দাদু, দুঃসংবাদটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। সোনি রাজদানের পিতা নরেন্দ্র নাথ রাজদানের বয়স হয়েছিল ৯৪ বছর।
কয়েকদিন ধরে সোনি রাজদানের বাবা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন, অবস্থা গুরুতর হওয়ার পর তাঁকে আইসিইউতে রাখা হয় । আর এই কারণে অভিনেত্রী আলিয়ার অ্যাওয়ার্ড শোয়ের জন্য দুবাইতে যাওয়ার কথা ছিল কিন্তু তা তিনি বাতিল করেন। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, তবে সব চেষ্টাই ব্যর্থ হয়। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি দাদুর জন্মদিনের ভিডিও পোস্ট করেছেন,। সেই সঙ্গে জানিয়েছেন ৯২ তম জন্মদিনের কিছু ক্লিপও তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন। তিনি জানান, ৯৩ বছর বয়সেও তিনি গলফ খেলেছেন। তিনি দারুণ অমলেট বানাতেন। ভায়োলিন বাজাতেন, আমাকে অনেক গল্প শোনাতেন। আঁকতে ও ক্রিকেট খেলতে ভালোবাসতেন। পরিবারকে খুব ভালোবাসতেন তিনি। আমার দাদু আমাকে অনেক আনন্দ দিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞ এবং আর্শীবাদধন্য যে ওঁনার ছায়ায় বড় হতে পেরেছি। আবার দেখা না হওয়া পর্যন্ত।
যে ভিডিওটি আলিয়া শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে জন্মদিনে পরিবারের সকলের সঙ্গে কেট কাটচ্ছেন আলিয়ার দাদু। সঙ্গে রয়েছেন রণবীর কাপুরও। অভিনেত্রীর এই পোস্টে অনেক অনুগামীরাই কমেন্ট করেছেন।
আলিয়া ছাড়াও সোনি রাজদান তাঁর বাবা প্রয়াত হওয়ার খবর সকলকে দিয়েছেন। তিনি লিখেছেন, বাবা, দাদু, নিন্দি, আমাদের দেবদূত। আপনি যে আমাদের তাতে আমরা খুব কৃতজ্ঞ। আপনার ভালোবাসা, স্পর্শে আমরা ধন্য। আপনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, আপনার সুন্দর হাসি আমরা সর্বদা মনে রাখব।
উল্লেখ্য, আদিত্য সিং রাজপুতের পর মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে বৈভাবী উপাধ্যায়ের, তারপর আরও এক দুঃসংবাদে ভারাকান্ত অনুগামীদের মন। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৫১ বছর।












Click it and Unblock the Notifications