বলিপাড়ায় ফের বিয়ের সানাই, দক্ষিণী তারকার সঙ্গে কোথায় বিয়ের আসর বসাচ্ছেন'বেব্বোজান'
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। হীরামাণ্ডি ওয়েব সিরিজ মুক্তির আগেই সিদ্ধার্থের সঙ্গে তাঁর এনগেজমেন্টের সারা হয়ে গিয়েছিল। অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে দুই পরিবারেকে সঙ্গে নিয়ে এনগেজমেন্ট সেরেছিলেন তাঁরা।
তারপরেই হীরামাণ্ডির প্রমোশনেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকী দুই তারকা বেড়াতেও গিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তারপরেই শোনা গিয়েছিল এই বছরেই নাকি বিয়ে করতে চলেছেন দুই তারকা। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হতে চলেছে।

শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের আসর বসছে অতিদি রাও হায়দারির। অভিনেত্রী নিজেই তার ইঙ্গিত দিয়েছেন। শোনা যাচ্ছে রাজস্থানে নাকি ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি। এর আগেও বিয়ে হয়েছিল অদিতির কিন্তু সেটা ভেঙে যায়। তার পরে দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় শুরু করেন তিনি। সেখানেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তারপর থেকে প্রায়ই দুই তারকাকে দেখা গিয়েছে। কিন্তু কেউ তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি প্রকাশ্যে। কোনও অনুষ্ঠানেও তাঁদের খুব বেশি দেখা যায়নি।
বলিউড তারকাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের সবচেয়ে পছন্দের জায়গা রাজস্থান। প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ. পরিণীতি চোপড়া সকলেই বিয়ে সেরেছেন রাজস্থানের কোনও না কোনও প্রাসাদে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে অদিতি রাও হায়দারির নামও। তবে কোন প্রাসাদে তাঁরা বিয়ে করবেন সেটা স্পষ্ট করে জানা যায়নি। কেবল ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
২০২১ সালে অদিতি রাও হায়দারি প্রথম দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সিনেমা করেছিলেন। অজয় ভুপতির পরিচালনায় মহা সমুদ্রম ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই নাকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে কেউ এই নিয়ে প্রকাশ্যে একটি শব্দও খরচ করেননি। গোপনেই বেড়ে উঠছিল তাঁদের প্রেম। তারপরেই অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেটা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে। হীরামাণ্ডির স্ক্রিনিংয়েও একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ এবং অতিদিকে।












Click it and Unblock the Notifications