ট্রাই করবেন নাকি নয়া লুক! বলি হিরো-দের গালভর্তি এই দাড়ির কেতেই যৌনতা খুঁজে পান বহু মহিলা

একটা সময় ছিল যখন পুরুষদের মসৃণ গালকেই পছন্দ করতেন মহিলারা। এক্কেবারে 'ক্লিনলি শেভেন ফেস' -এর নায়কদের প্রেমে নব্বইয়ের দশক পর্যন্তও পড়েছেন মহিলারা।

একটা সময় ছিল যখন পুরুষদের মসৃণ গালকেই পছন্দ করতেন মহিলারা। এক্কেবারে 'ক্লিনলি শেভেন ফেস' -এর নায়কদের প্রেমে নব্বইয়ের দশক পর্যন্তও পড়েছেন মহিলারা। কিন্তু দিন যত এগোচ্ছে পুরনো ভাবধারণা পাল্টাচ্ছে। বরং পরিস্কার মুখের জায়গায় দাড়ি ভর্তি গালেই সম্মোহন খুঁজে পাচ্ছেন মহিলারা।

শাহরুখ খান

শাহরুখ খান

বাদশা যেমন ভাবেই ধরা দিন তাঁর প্রেমে পড়তে বাধ্য তাঁর প্রেয়সীরা। 'রইস' থেকে 'জব হ্যারি মেট সেজল' শাহরুখের এই দুটি ছবি সেভাবে বক্স অফিসে বাজার না করলেও, তাঁর বিয়ার্ড লুক মাত করে দেয় তাঁর মহিলা ভক্তদের।

হৃতিক রোশন

হৃতিক রোশন

বলিউডের গ্রীক গড যে 'রূপ'-এই ধরা দিয়েছেন নিজের ভক্তকূলের কাছে সেই রূপকেই মনে গেঁথে ফেলেছেন তাঁর মহিলা ভক্তরা। ফলে, ক্লিন সেভে যতটা মিষ্টি হৃতিক ততটাই আবেদনের তরমে পৌঁছে গিয়েছিলেন তাঁর বিয়ার্ড লুক এ। 'কাইট','গুজারিশ' দুটি ছবিতেই হৃতিকের গাল ভর্তি দাঁড়ির যৌনসম্মোহন বেশ চরমে ছিল বলে দাবি বহু মহিলারই।

ফাওয়াদ খান

ফাওয়াদ খান

ফাওয়াদ খানের ফ্যান ফলোইং এমনিতেই চরমে। মহিলারা তাঁর প্রেমে এমনিতেই পাগল, আর পুরুষরা তাঁর লুক নিয়ে বেশ ঈর্ষায় ভোগেন। তবে ফাওয়াদের ফ্যানেদের দাবি, সাধারণ লুক-এর চেয়ে ফাওয়াদের বিয়ার্ড লুকই বেশ আকর্ষণ করে মহিলাদের।

রণবীর সিং

রণবীর সিং

সঞ্জয় লীলা বনশালীর ছবি 'রামলীলা' ছবিতে রণবীর সিং এর বিয়ার্ড লুক তাঁর যৌন আবেদন বাড়িয়ে দেয় বলে বহু বলিউড ম্যাগাজিন সেই সময়ে দাবি করেছিল। আর তার প্রভাব ছবির বক্স অফিসের বাজারেও পড়ে। পরবর্তীকালে দাঁড়ির প্রতি প্রেম সেভাবে আর ত্যাগ করতে পারেননি রাণবীর!

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

নব্বই দশকের নায়কদের বেশিরভাগই ছিলেন 'ক্লিনলি শেভেন ' লুকের অধিকারি। তবে তাঁদেরই মধ্যে কয়েকজন সময়ের চাহিদা মেনে নিজের লুক পাল্টেছেন , এঁদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। 'এয়ারলিফ্ট' ছবিতে বা 'গব্বর ইজ ব্যাক' ছবিতে তাঁর বিয়ার্ড লুক ছিল যৌনতার সম্মোহনে ঠাসা।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউডে যখন শাহিদের অভিষেক হয়, তখন তিনি ছিলেন চকলেট বয়। তবে দিনে দিনে নিজেকে আরও বেশি যৌন আবেদন ভরিয়ে তুলতে , নিলেন 'বিয়ার্ড লুক' এর আশ্রয়। এরপর থেকে শাহিদের স্টাইলিশ লুক থেকে চোখ সরাতে পারেননি তরুণী থেকে কোনো যুবতীই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+