জানেন কী প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে করেছেন শরমন যোশী, অন্তরালে থাকেন যে বলি তারকাদের স্ত্রীরা
জানেন কী প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে করেছেন শরমন যোশী, অন্তরালে থাকেন যে বলি তারকাদের স্ত্রীরা
বলিউডের তাবর তারকাদের স্ত্রীদের অনেকেই চোখে দেখেন নি। তাঁরা আসতেও চান না লাইম লাইটে। ইমরান খান মারা যাওয়ার পর অনেেকই সুতপা শিকদারকে দেখেছেন। অনেকে জানেনই না জন আব্রাহামের বউ কে? ইমরান হাসমিই বা কাকে বিয়ে করেছেন। এরকমই কয়েকজন বলিউড তারকার অজানা বউদের জেনে নিন।

ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার
ইরফান খান যে বাঙালি মেয়েকে বিয়ে করেছেন সেকথা অনেকেই জানতেন না। সুতপা শিকদার নিজে একজন লেখিকা। ১৯৯৫ সালে সুতপাকে বিয়ে করেছিলেন ইরফান খান। পুণের ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়াকালীনই তাঁদের পরিচয়। সেখান থেকেই প্রেম। বলিউডে স্ক্রিপ্ট রাইটার ছিলেন সুতপা। তাঁদের দুই সন্তানও রয়েছে বাবিল ও আরিয়ন। সুতপা শিকদারকে প্রকাশ্যে দেখা যায় ইমরান খানের অসুস্থতা ধরা পড়ার পর। নইলে অন্তরালে থাকতেই বেশি পছন্দ করতেন সুতপা।

জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুনচাল
বলিউডের হট ফেবারিট হিরো জন আব্রাহাম। বিপাশা বসুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও প্রিকে কেন স্ত্রী হিসেবে বেছে নিলেন জন আব্রাহাম অনেকের কাছে আজও সেই প্রশ্নের উত্তর নেই। তবে প্রিয়া জনকে বিয়ে করায় যে অসংখ্যা অনুরাগীর মন ভেঙেছিল তাতে কোনও সন্দেহ নেই। আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার এবং ফিনান্সিয়াল অ্যানালিসিস্ট প্রিয়া। দুজনেরই কমন ফ্রেন্ড মারফৎ পরিচয় হয়েছিল তাঁদের। ২০১০ সালে পরিচয় সেখান থেকে প্রেম এবং বিয়ে।

ইমরান হাসমির স্ত্রী পরভিন সাহানি
বলিউডের আরেক জনপ্রিয় তারকা ইমরান হাসমি। তাকে সিরিয়াল কিসার বলেই জানে অনুরাগীরা। সেই ইমার হাসমি কাকে বিয়ে করেছেন এই নিয়ে কৌতুহলের শেষ নেই। কারণ অনস্ত্রিন রোমান্সে বলিউডের সাহসী নায়কদের মধ্যে পড়েন ইমরান। তিনি বিয়ে করেছেন পরভিন সাহানিকে। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। তার আগে প্রায় সাড়ে ৬ বছর প্রিয়ার সঙ্গে প্রেম করেছেন ইমরান। প্রিয়া নিজে প্রি-স্কুলের শিক্ষিকা ছিলেন। ২০১০ সালে তাঁদের সন্তান হয়।

বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়
ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে সম্পর্ক ভাঙান পর মন ভেঙে গিয়েছিল বিবেক ওবেরের। দীর্ঘ দিন তাঁকে অনস্ক্রিনে দেখা যায়নি। যদিও বলিউডডে পা রাখার পরেই বেশ কয়েকটি হিট ছবি দিয়েছিলেন তিনি। তাতে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজও করেছিলেন বিবেক। ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে প্রেম তাই নিয়ে সলমন খানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বিবেক। শেষ পর্যন্ত ঐশ্বর্যার সঙ্গে প্রেম স্থায়ী হয়নি। কর্নাটকের মন্ত্রী জীভরাজ আলভার মেয়ে প্রিয়া আলভাকে বিয়ে করেন বিবেক।

শরমন যোশীর স্ত্রী প্রেরনা চোপড়া
জানেন কী শরমন যোশী বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে। ফিল্মি পরিবার থেকে হলেও প্রেরণা চোপড়া নিজেকে ক্যামেরা থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন। বাবা এবং স্বামীর বলিউডে জনপ্রিয়তা দেখে প্রেরনা নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে রেখেছেন।

সোহেল খােনর স্ত্রী সীমা সচদেব
সলমন খানের ছোট ভাই সোহেল খানের স্ত্রী সীমা সচদেবকে অনেকেই হয়তো কোনও দিন দেখেননি। মালাইকা অরোরা খানকে সকলেই চেনেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী হিসেবে। কিন্তু সোহেলের সঙ্গে সীমার ছবি প্রায় কেউ দেখেননি বললেই চলে। সোহেলের সঙ্গে সীমার সম্পর্ক মেনে নেয়নি তাঁর পরিবার। শেষে একেবারে বলিউড স্টাইলে সীমাকে ইলোপ করে নিয়ে গিয়ে গিয়ে বিয়ে করেন সোহেল। পরে সীমার পরিবার মেনে নিয়েছিল তাঁদের সম্পর্ক।

হানি সিংয়ের স্ত্রী শালিনী সিং
বলিউডের জনপ্রিত গায়ক হানি সিংকে সকলে চেনেন। কিন্তু জানেন কী বলিউডের এই পপ তারকা কাকে বিয়ে করেছেন। সেটা প্রায় কেইই জানেন না। ব়্যাপ সিঙ্গার বিয়ে করেছেন শালিনী সিংকে। প্রকাশ্যে প্রথম শালিনীকে দেখা গিয়েছিল ইন্ডিয়াস র স্টার শোকে। সেখান বিচারকের আসনে ছিলেন শালিনী।

মাধবনের স্ত্রী সৃজিতা
দক্ষিণ ভারতের সুপারস্টার মাধবনের স্ত্রীকে দেখেছেন কখনও। একটি পাবলিক স্পিকিং ক্লাসে সৃজিতার সঙ্গে পরিচয় হয়েছিল মাধবনের। বিমান সেবিকা ছিেলন সৃজিতা সেসময়। ১৯৯৯ সালে সৃজিতাকে বিয়ে করেন মাধবন। তারপর থেকে তাঁরা একসঙ্গেই রয়েছেন। বিমান সেবিকার কাজ ছেড়ে দিয়েছিলেন বিয়ের পরে। সৃজিতা মাধবনের বেশ কয়েকটি ছবিতে কস্টিউম ডিজাইনের কাজ করেছিলেন।

নীল নীতিন মুকেশের স্ত্রী রুক্মিনী সহায়
বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিবারের ছেলে নীল নীতিন মুকেশ। তাঁর স্ত্রী কে অনেকেই জানেন না। নীল নীতিন মুকেশ ২০১৭ সালে পরিবারের দেখে দেওয়া মেয়ে রুক্মিনী সহায়কে বিয়ে করেন। মুম্বইয়ে অ্যাভিয়েশন নিয়ে পড়াশোনা করেছেন রুক্মিনী। তাদের পারিবারিক পরিচয় ছিল আগে থেকে। বিয়ের আগে ২ মাস রুক্মিনীর সঙ্গে ডেটে গিয়েছিলেন নীল নীতিন মুকেশ। তারপরেই তাঁকে বিয়ে করেন।

নওয়াজ উদ্দিন সিদ্দিকির স্ত্রী অঞ্জলি সিদ্দিকি
বলিউজের আরেক জনপ্রিয় তারকা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। তাঁর স্ত্রীর নাম অঞ্জলি সিদ্দিকি। অনেকেই জানেন না সেকথা। অভিনেতার লাভ লাইভ বলিউডের কোনও ছবির মতোইছিল। প্রথমে অঞ্জলির সঙ্গে লিভ ইন করতেন নওয়াজ। পরে তাঁরা আলাদা হয়ে যান। নওয়াল অন্য একজনকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। পরে তিনি আবার অঞ্জলির কাছে ফিরে যান। এবং অঞ্জলিকে বিয়ে করেন।

গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। তিনিও খুব একটা লাইম লাইটে আসতে পছন্দ করেন না। সুনীতাকে প্রথম দেখেছিলেন অভিনেতা তাঁর মামার বিয়েতে। সুনীতার বড় বোনকে বিয়ে কয়েছিলেন গোবিন্দার মামা। সেদিক থেকে সুনীতা তাঁর মামার শ্যালিকা হন। ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন গোবিন্দা। ২৫ বছরের বিবািহত জীবন একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা।

সানি দেওয়লের স্ত্রী পুজা দেওয়ল
সানি দেওয়লের স্ত্রী কে প্রায় কেউ-ই জানেন না। পুজা দেওয়লের সানি বিয়ে ছিল পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। পুজা ব্রিটেনের বাসিন্দা। বিয়ের আগে খুব একটা ঘোরাঘুরি ঘরেননি তাঁরা। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন। সানির স্ত্রী পুজো ক্যামেরার সামনে আসতে কোনও দিনই পছন্দ করেননি। েসকথা সানি নিজেই জানিয়েছিলেন। তাঁর মায়ের মতোই পুজা ক্যামেরা থেকে দূরে থাকতে বেশি পছন্দ করেন।

ববি দেওয়লের স্ত্রী তানিয়া দেওল
দাদার মতো অ্যারেঞ্জ ম্যারেজ করেননি ববি দেওল। নিজের গার্লফ্রেন্ড তানিয়াকে বিয়ে করেছেন। তানিয়ার সঙ্গে একটি রেস্তরাঁয় পরিচয় হয়েছিল ববি দেওলের। ১৯৯৬ সালে তানিয়াকে বিয়ে করেন ববি। তাঁদের দুই ছেলেও রয়েছে। তানিয়া নিজে ফার্নিচার ডিজাইন করেন। তবে লাইম লাইট থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন তানিয়া।

হিমেশ রেশমিয়ার স্ত্রী সোনিয়া কাপুর
িহমেশ রেশমিয়ার দ্বিতীয় স্ত্রী সোনিয়া। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই সোনিয়ার প্রেমে পড়েছিলেন হিমেশ। প্রথম স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্যের অবসান ঘটিয়ে সোনিয়াকে বিয়ে করেন তিনি। গোপনেই সেই বিয়ে সেরেছেন চিনি। ২০১৮ সালে নিজের বাড়িতেই ছোট অনুষ্ঠান করে বিয়ে করেন সোনিয়াকে। তবে সোনিয়া টেলিভিশন অভিনেত্রী ছিলেন। রিমিক্স, কুসুম, পরিবারের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

বাদশার স্ত্রী জেশমিন
বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশাহ-র স্ত্রীকে অনেকেই চেনেন না। বাদশা বিয়ে করেছেন জেসমিনকে। তাঁর স্ত্রীকে প্রায় কেউ-ই দেখেনি। বাদশার স্ত্রী লন্ডনে থাকেন। তাঁদের এক ছোট্ট মেয়েও রয়েছে। ২০১৭ সালে মেয়ে হয়েছে তাঁদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications