শাহরুখের জায়গায় 'বাজিগর'-এ সলমান থাকলে কেমন হত! বলিউডের ব্লকবাস্টার ছবিগুলির কিছু নেপথ্য কাহিনি
শাহরুখের জায়গায় 'বাজিগর'-এ সলমান থাকলে কেমন হত! বলিউডের ব্লকবাস্টার ছবিগুলির কিছু নেপথ্য কাহিনি
বলিউডে একাধিক সময় নানান ব্লকবাস্টার ছবি ঘিরে বিভিন্ন ধরনের খবর সামনে আসতে থাকে । বেশিরভাগ সময়ই লাইমলাইটের দুনিয়ায় নানান ঘটনা রীতিমতো নজর কাড়তে থাকে। এমনই কিছু ঘটনা হল , বলিউডের ফিল্মের অফার। বাজিগর থেকে বরফি ,পর্যন্ত বলিউডের একের পর এক ব্লকবাস্টার ছবিতে নামজদা চরিত্রের জন্য পরিচালকদের প্রথম পছন্দের স্টাররা ছবির অফার ফিরিয়ে দেন। এমনই কিছু ছবির কাহিনি দেখে নেওয়া যাক।

বরফিতে ক্যাটরিনা!
অনুরাগ বসুর বরফি ছবিতে ক্যাটরিনা কাইফ ইলিয়ানা ডিক্রুজ শ্রুতির ভূমিকায় অভিনয় করেন। সেই ভূমিকায় অনুরাগের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা কাইফ।

কুছ কুছ হোতা হ্যায়-তে টুইঙ্কল
কুছ কুছ হোতা হ্যায় ছবিতে শাহরুখ, রানি, কাজলের অভিনয় তাক লাগিয়ে দেয় বলিউড ফ্যানদের। শাহরুখ কাজল জুটির কাস্টিং নিয়ে এই ফিল্মে নিশ্চিত ছিলেন পরিচালক করণ। এরপর ছবিতে টিনার ভূমিকায় তিনি টুইঙ্কল খান্নাকে চেয়েছিলেন। তবে পরবর্তীকালে সেই চরিত্রে অভিনয় করে নজর কাড়েন রানি মুখোপাধ্যায়।

বাজিগর-এ সলমন!
শহরুখ খানের অন্যতম ব্লকবাস্টার ছবি 'বাজিগর'। এই ছবিতে নাম চরিত্রটি মূলত নেগেটিভ চরিত্র। আর সেই কারণেই এই ছবির প্রথম অফার সলমান পেয়েও ছেড়ে দেন। মূলত সলমানের বাবার পছন্দ ছিল না চরিত্রটি। এরপরই শাহরুখের কাছে যায় অফার। বাকিটা ইতিহাস!

'ভাগ মিলখা ভাগ' ও অক্ষয়
অভিনেতা অক্ষয় কুমারকে "ভাগ মিলখা ভাগ' ছবির জন্য প্রথম অফার দেওয়া হয়। তবে মিলখা সিংয়ের বায়োপিকে যদিও শেষমেশ কাস্ট করা হয় ফারহান আখতারকে। আর তাঁর অভিনয় কার্যত তাক লাগিয়ে দেয়।

করিনার হাত ছাড়া হয় কোন ছবি?
'গোলিয়োঁ কি রাসলীলা: রাম লীলা' ছবিতে দিপীকার আগে করিনাকে প্রথম পছন্দ ছিল সঞ্জয় লীলা বনশালীর। পরবর্তীকালে সেই জায়গায় সমস্ত তাক লাগান দিপীকা পাড়ুকোন।

কঙ্গনা পেয়েছিলেন কোন অফার?
কঙ্গনা রানাওয়াত 'ডার্টি পিকচার' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন । তবে সেই সময়,তাঁর হাতে 'তনু ওয়েডস মনু' ছবিটি থাকায় তিনি এই ছবিতে অভিনয় করতে পারেননি। ছবিতে দেখা যায় বিদ্যা বালানকে।

শাহিদের জায়গায় ববিই ছিলেন প্রথম পছন্দ!
'ডব উই মেট' ছবিতে শাহিদ কাপুরের জায়গায় ববি দেওলকেই প্রথম পছন্দ ছিল পরিচালকের। পরবর্তীকালে সেই জায়গায় করিনার সঙ্গে জুটি বাঁধেন শাহিদ।

বরুণের জায়গায় আয়ুষ্মান
শোনা যায়, 'অন্ধাধুন' ছবিতে অভিনয়ের জন্য আয়ুষ্মান খুরানার জায়গায় প্রথম পছন্দ ছিলেন বরুণ ধওয়ান। যদিও পরবর্তীকালে বরুণ ছবির জন্য রাাজি না হওয়ায় সেখানে জায়গা করে নেন আয়ুষ্মান।

করিশ্মার জায়গাায় জুহি!
'দিল তো পাগল হ্যায়' ছবিতে প্রথমে করিশ্মা কাপুরের অভিনীত চরিত্রটির জন্য জুহি চাওলাকে বেছে নেন যশ চোপড়া। তবে জুহি ছবিটি ছেড়ে দিতেই, অভিনয়ের সুযোগ যায় করিশ্মার কাছে। আর সে বছর ফিল্মফেয়ারে সেরা পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সম্মানিকত হন করিশ্মা।

'স্বদেশ' হাতছাড়া হয় হৃতিকের!
শোনা যায়, আশুতোষ গোয়ারিকারের ছবি 'স্বদেশ' এর মোহনের চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিল হৃতিক রোশানকে। সেই চরিত্র হৃতিকের হাত থেকে চলে যায় শাহরুখের কাছে। ২০০৪ সালের এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে বলিউডে, বলে শোনা যায়।

'থ্রি ইডিয়টস' কে হাত ছাড়া করেন?
শোনা গিয়েছে, 'থ্রি ইডিয়টস' ছবিটি হাত ছাড়া করে বসেন শাহরুখ খান। একথা নিজে 'কফি উইথ করণ' অনুষ্ঠানে জানান শাহরুখ।

'রামলীলা'র হাতছাড়া হওয়ার কাহিনি!
এক পত্রিকায় সাক্ষাৎকারে করিনা কাপুর একবার জানিয়েছিলেন যে তিনি হাতছাড়া করেছেন সঞ্জয়লীলা বনশালীর 'গোলিয়োঁকি রাসলীলা রামলীলা'।

মুগ্যাম্বো!
ভারতীয় চলচ্চিত্রের ক্লাসিক ছবি 'মিস্টার ইন্ডিয়া'র আইকনিক চরিত্র মুগ্যাম্বোর চরিত্রটির জন্য প্রথমে পরিচালকের পছন্দ ছিল অনুপম খেরকে। সেক্ষেত্রে অনুপমকে ছেড়ে পরিচালকরা পরে অমরীশ পুরীকে বেছে নেন। পরবর্তীকালে এই চরিত্রটি ইতিহাস হয়ে যায়।

'ডার্টি পিকচার 'এর কাহিনি
বিদ্যা বালানের আগে 'ডার্টি পিকচার' ছবিতে কঙ্গনাই প্রথম পছন্দ ছিলেন পরিচালকদের। একসাক্ষাৎকারে একথা জানান কঙ্গনা। পরবর্তীকালে এই ছবির চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পান বিদ্যা।

রণবীর কাপুর ছবি ছাড়তেই সুযোগ পেলেন রণবীর সিং!
শোনা যায়, 'ডেলহি বেলি' ছবিতে রণবীর কাপুর অফার পেয়েছিলেন প্রথমে। তবে পরবর্তীকালে তিনি সেই ছবি ছেড়ে দেন। এরপর আসে রণবীরের কাছে 'গালি বয়' এর অফার। যা পরবর্তীকালে ভারতের তরফে এন্ট্রি পায় অস্কারে। তবে রণবীর কাপুর সেই ছবি পেয়ে গিয়েছিলেন রণবীর সিং।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications