২০১৯ সালে যে বলিউড সেলেবরা স্বাগত জানালেন তাঁদের সদ্যোজাতকে
২০১৯ সাল একাধিক খবরে ভরিয়ে রেখেছিল বলিউডের ক্যালেন্ডারকে। বলিউডে এমন বহু ঘটনাই ঘটেছে যা শিরোনাম কেড়েছে ২০১৯ সালে। একনজরে দেখে নেওয়া যাক , কোন কোন সেলেব ২০১৯ সালে পেলেন পিতৃত্বের স্বাদ।
২০১৯ সাল একাধিক খবরে ভরিয়ে রেখেছিল বলিউডের ক্যালেন্ডারকে। বলিউডে এমন বহু ঘটনাই ঘটেছে যা শিরোনাম কেড়েছে ২০১৯ সালে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন সেলেব ২০১৯ সালে পেলেন পিতৃত্ব বা মাতৃত্বের স্বাদ।

অর্জুন রামপাল
দীর্ঘ দাম্পত্যের সম্পর্ক ছেড়ে বান্ধবী গ্যাবরিয়েলাকে সঙ্গে নিয়ে আপাতত খুশি অর্দুন রামপাল। মেহর রামপালের সঙ্গে তাঁর প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদের পর ২০১৯ সালে অর্জুন-গ্যাবরিয়েলা জন্ম দেন একচি পুত্র সন্তানের।

একতা কাপুর
টিভির দুনিয়ার 'বেতাজ বাদশা' বলতে এদেশ একতা কাপুরকেই চেনে। জিতেন্দ্র কন্যার বিয়ে নিয়ে আগে বহু কিছু শোনা গেলেও, তিনি বিয়ের রাস্তায় হাঁটেননি। এবার একক মা হিসাবে, তিনি দত্তক নিলেন সন্তান। আর এই ঘটনা ঘটেছে ২০১৯ সালে।

অ্যামি জ্যাকসন
বলিউড অভিনেত্রী অ্যামি ও তাঁর স্বামী জর্জ ২০১৯ সালে জন্ম দিয়েছেন তাঁদের এক ফুটফুটে পুত্রসন্তানের। আর সেই খবর চাউর হতেই রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন অ্যামি।

এষা দেওল
হেমা মালিনীর কন্যা এষা দেওল দ্বিতীয়বারের জন্য মা হলেন ২০১৯ সালে। স্বামী ভারত তখতানি ও হেমা কন্যা এষা ২০১৯ সালের জুনে জন্ম দিয়েছেন তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানকে।

সমীর রেড্ডি
সমীরা রেড্ডি ও তাঁর স্বামী অক্ষয় ভাদ্রে ২০১৯ সালে জন্ম দিয়েছেন আরও এক সন্তাানের। জনপ্রিয় অভিনেত্রী সমীরার দ্বিতীয় সন্তানের নাম নায়রা। আর নায়রা জন্মের পর থেকেই কেড়ে নিয়েছে ইন্টারনেটের যাবতীয় লাইমলাইট।

পূরব কোহলি
টেলিভিশন তারকা পূরব কোহলি ও তাঁর স্ত্রী লুসি পাইটন জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। ওশিয়ান নূর নাম রাখা হয়েছে এই নবজাতকের। পূরব ও লুসি আপাতত দুজনেই ব্যস্ত তাঁদারে নবজাতকের পরিচর্যায়। তবে তার সঙ্গেও নিজের ফিল্ম ঘিরে ব্যস্ততা ধরে রেখেছেন পূরব।












Click it and Unblock the Notifications