তারকাদের তারকা প্রীতি, বি-টাউনের অভিনেতাদের প্রথম ক্রাশ কারা?
তারকাদের তারকা প্রীতি, বি-টাউনের অভিনেতাদের প্রথম ক্রাশ কারা?
বলিউডের তারকাদের দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে অগণিত ভক্ত। কত নারী পুরুষ তাদের উপর ক্রাশ খেয়েছেন। বিভিন্ন সোশ্যাল সাইট ঘাটলে অনায়াসে চোখ যায়, নানা কমেন্টে। সেখান থেকে দিব্য বোঝা যায় ভক্তদের মনের কথা। তবে আপনি জানেন কি, তারকাদেরও রয়েছে তারকা ক্রাশ? ভাবলে অবাক হবেন, মুভিতে যারা স্ক্রীন শেয়ার করছেন, তারাই নাকি এক সময় ক্রাশ খেয়ে বসে আছেন পছন্দের তারকাদের উপর। তাদেরকে নিয়ে নানা অলীক স্বপ্ন দেখতেন এক সময়। কিন্তু এখন তারা কর্মক্ষেত্রে একসাথে কাজ করছেন। শোনা গেছে, কার্তিক আরিয়ান নাকি করিনা কাপুরের উপর ক্রাশ খেয়েছেন। আজকের আয়োজন সেই সকল তারকাদের নিয়ে যাদের ক্রাশ অপর এক তারকা।

দিলজিৎ দোসাঞ্জ
গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ প্রকাশ করেছেন তার বলিউড ক্রাশের কথা। তিনি বরাবর করিনা কাপুর খানের ভক্ত। তবে শুধু দিলজিৎ নয়, বেবোর উপর বি-টাউনের অনেক অভিনেতা ক্রাশ খেয়েছেন। দিলজিৎ করিনা কাপুরের সঙ্গে গুড নিউজ এবং উড়তা পাঞ্জাব সিনেমায় কাজ করেছেন।

রণবীর কাপুর
'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির "ঘাগড়া" এই গানে মাধুরীর সঙ্গে রণবীরের নাচ বাজিমাত করে দিয়েছিল। ছোট থেকেই ইন্ডাস্ট্রির ধকধক গার্লের উপর মজে ছিলেন রণবীর। মাধুরীর প্রতি ছোটবেলার সেই মুগ্ধতা রণবীর ক্রাশ হিসাবে প্রকাশ করেছেন।

আলিয়া ভাট
আলিয়া ভাট বলি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার উপর কতো মানুষ ক্রাশ খেয়েছে তার হিসাব করা মুশকিল। কিন্তু অভিনেত্রীও একটা সময় ক্রাশ খেয়েছেন শানদার মুভির কো-স্টার শাহিদদ কাপুরের উপর।

আয়ুষ্মান খুরানা
'ভিকি ডোনার'খ্যাত তারকা আয়ুষ্মান খুরানার 'ক্রাশ' ছিলেন প্রীতি জিনতা। প্রীতির টোল পরা হাসি দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন আয়ুষ্মান। এখন তিনি নিজেই বলিউডের নামকরা তারকা। কিন্তু প্রীতির প্রতি তার মুগ্ধতা আগের মতোই রয়েছে।

কার্তিক আরিয়ান
বলিউডে আসার আগে কারিনা কাপুর খানকে মনে মনে ভালোবেসে ফেলেছিলেন কার্তিক আরিয়ান। এরপরে বলিউডে পা রাখার পর কার্তিকের লুকে ক্রাশ খেয়েছে তার অগণিত মহিলা ভক্ত। পাশাপাশি বলিউডেও রয়েছে এমন অনেক অভিনেত্রী যারা কার্তিকে মজেছেন। তবে করিনার উপর যে, কার্তিকের বিশেষ অনুভূতি রয়েছে, তা অভিনেতা নিজেই প্রকাশ করেছেন মনীশ মালহোত্রার একটি র্যাম্প ইভেন্টে।

সিদ্ধার্থ মালহোত্রা
শেরশাহ সিনেমা দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করার পর সিদ্ধার্থ মালহোত্রা বি-টাউনে পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন। সিদ্ধার্থ তার অভিনয় দিয়ে অগণিত ভক্তের মন আগেই জয় করেছিলেন। তবে, সিদ্ধার্থে তারকা প্রীতির খবর রয়েছে আমাদের কাছে। তিনি নাকি শৈশবকাল থেকেই করিনা কাপুরকে মনে মনে ভালোবাসতেন। একটি সাক্ষাৎকারে তিনি এই খবর প্রকাশ করেছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications