Bollywood: অ্যানিম্যালের টিজার দেখে রশ্মিকাকে কী বললেন বিজয় দেবরকোন্ডা
গতকালই মুক্তি পেয়েছে অ্যানিম্যাল ছবির টিজার। রশ্মিকা মন্দানা এবং রণবীর কাপুরের ছবির টিজার দেখার পর রশ্মিকাকে ডার্লিং বলেছেন বিজয় দেবরকোন্ডা। প্রসঙ্গত উল্লেখ্য রশ্মিকার সঙ্গে বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে।
অনেকেই দাবি করেছেন বিজয় দেবরকোন্ডার সঙ্গে লিভ ইন করছেন রশ্মিকা। কয়েকদিন আগে ইনস্টাপোস্টে একই ব্যাকগ্রাউন্ডে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাঁরা। তারপরেই তাঁদের একসঙ্গে থাকা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কমরেড ছবির শ্যুটিংয়ের পর থেকে তাঁদের সম্পর্কের জল্পনা তৈরি হয়েছিল। রশ্মিকাকে নিয়ে একাধিক বার মন্তব্য করেছে। তাতে জল্পনার পারদ আরও চড়েছে।

রশ্মিকা মন্দানার সঙ্গে বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে জল্পনার শেষ নেই। রশ্মিকা মন্দানার সঙ্গে ইউরোপে নাকি ছুটি কাটাতে দেখা গিয়েছিল। তাতে আরও চড়েছিল জল্পনার পারদ। কিন্তু কয়েকদিন আগেই আবার রশ্মিকা মন্দানার প্রাক্তন প্রেমিক দাবি করেছেন তাঁদের বিয়ে না হলেও তাঁদের মধ্যে এখনও যোগাযোগ রয়েছে।
২০১৭ সালে রশ্মিকার সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল তামিল তারকা রক্ষিত শেট্টির সঙ্গে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে দেন রশ্মিকা। তার পর থেকে তাঁদের মধ্যে তেমন কোনও সমীকরণ দেখা যায়নি। কিন্তু অ্যানিম্যাল ছবির প্রমোশনের আগে হঠাৎ করে রক্ষিত শেট্টি রশ্মিকাকে নিয়ে মন্তব্য করায় নতুন করে জল্পনার পারদ চড়েছিল।
কারণ বিজয় দেবরকোন্ডার সঙ্গে রশ্মিকার যে সম্পর্কের জল্পনা তৈরি হয়েছিল তার পরে হঠাৎ করে রক্ষিত শেট্টির এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পুস্পার সাফল্যের পর একের এক ছবির দরজা খুলে গিয়েছে রশ্মিকার। বলিউডের একের পর এক ছবি করার অফার পেয়েছেন তিনি। তারমধ্যে রয়েছে রণবীর কাপুরের সঙ্গে নতুন ছবি অ্যানিম্যাল।
গতকাল মুক্তি পেয়েছে অ্যানিম্যাল ছবির ট্রেলর। সেটা দেখার পর আবার রশ্মিকা মন্দানাকে ডার্লিং বলে ডেকেছেন বিজয় দেবরকোন্ডা। তাতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও রশ্মিকা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী রক্ষিত শেট্টিকে নিয়েও কোনও মন্তব্য করেননি রশ্মিকা মন্দানা।












Click it and Unblock the Notifications