Bollywood: চাকরি হারিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বাবা, ছেলে এখন বলিউডের নাম করা হিরো
বলিউডে নাম করা নায়কদের তালিকায় রয়েছে ভিকি কৌশল। একাধিক ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। শ্যাম মানেক শ-র ভূমিকায় ভিকি কৌশলের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তাঁর বাবা শ্যাম কৌশল বলিউডে অ্যাকশন ডিরেক্টর ছিলেন।
ভিকি জানিয়েছেন তাঁদের জীবন সবসময় এতোটা স্বচ্ছল ছিল না। পাঞ্জাবে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন তাঁর বাবা। সেসময় কাজ চলে গিয়েছিল শ্যাম কৌশলের। একটি সাক্ষাৎকালে ভিকি জানিয়েছেন তাঁর বাবা রীতিমতো আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সেকারণে বরাবরই তাঁর পরিবার চেয়েছে তিনি একেবারে ১০টা ৫টার কোনও চাকরি করুন। তাতেই তাঁরা খুশি ছিলেন। কোনও অনিশ্চয়তার মধ্যে ছেলে থাকুক সেটা তাঁরা চাননি।

ইঞ্জিনিয়ারিয়ে ভাল নম্বর করে পাস করেছিলেন ভিকি। তাঁর বাবার ৯টা ৫টার কাজ ছিল। দাদুর একটি মুদির দোকান ছিল। ১৯৭৮ সালে তাঁর বাবা মুম্বইয়ে এসেছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হলেও কোনও চাকরি ছিল না তাঁর বাবার কাছে। পাঞ্জাবে তাঁদের কোনও জমিজমাও ছিল না। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বলেছিলেন আত্মহত্যা করতে চাই। তারপরেই ভিকির দাদু নাকি তাঁর বাবাকে মুম্বইয়ে পাঠিয়ে দিয়েছিলেন।
মুম্বইয়ে এসে সাফাই কর্মীর কাজও করতে হয়েছিল তাঁর বাবাকে। তিনি জানতেন গ্রামের কেউ একথা জানবেন না গ্রামে পরিবারও খুশি ছিল জেনে কেউ একজন ভাল কাজ পেয়ে গিয়েছে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টান্ট ম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন ভিকি কৌশলের বাবা। ১৯৯০ সালে প্রথম অ্যাকশন ডিরেক্টরের ভূমিকায় আত্মপ্রকাশ করেন তিনি। একটি মালায়লম ছবিতে প্রথম অ্যাকশন ডিরেক্টরের ভূমিকায় কাজ করেছিলেন। এরপরে বলিউডে কাজ শুরু করেন। গ্যংস অব ওয়াসিপুর, পিকে, ভাগ মিলখা ভাগ, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায়, সিম্বা এমনকি স্লামডগ মিলিওনেয়ারেও অ্যাকশন ডিরেক্টর পদে ছিলেন তিনি। তাঁর ছেলে ভিকি কৌশল এখন একজন বলিউডের সফল অভিনেতা।












Click it and Unblock the Notifications