বলিউডে ফের বাজবে বিয়ের সানাই, ডিসেম্বর ক্যাটরিনাকে বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল

বলিউডে ফের বাজছে বিয়ের সানাই, ডিসেম্বর ক্যাটরিনাকে বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল

দীপাবলি কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। বলিউডের পক্ষে খুব একটা মধুর যাচ্ছে না ২০২১ সালটা। কিন্তু এরই মধ্যে আবার সুখবর শোনা যাচ্ছে। ডিসেম্বরেই নাকি ক্যাটরিনা কাইফতে বিয়ে করতে চলেছেন বলিউডের হার্ট থ্রব ভিকি কৌশল। তাঁদের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। শোনা যায় গোপনেই নাকি রোকা সেরিমনি সেরে ফেলেছেন তাঁরা।

ভিকি- ক্যাটরিনার বিয়ে

ভিকি- ক্যাটরিনার বিয়ে

ডিসেম্বরেই ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চলেছে ভিকি কৌশল। সব প্রস্তুতি নাকি গোপনেই চলছে। পাপারাৎজিদের নজর এড়িয়েই বিয়ের আয়োজন করছে দুই পরিবার। যদিও ভিকি এবং ক্যাটরিনা দুজনেই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। যাকে বলে মুখে কুলুপ এঁটে রয়েছেন তাঁরা। ২০২০ সাল থেকেই ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম বেশ জমে উঠেছিল। প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল। ভিকি কৌশলের বাড়িতেও নাকি বেশ কয়েকবার ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে। তাঁরা লিভ ইন করছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে। যদিও সেরকম কোনও প্রমাণ পাপারাৎজিরা ধরতে পারেননি। প্রথমে সলমন খান তারপর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা কাইফ। দুই অভিনেতার সঙ্গেই প্রেম তেমন টেকেনি। শেষ পর্যন্ত ভিকি কৌশলকেই মন দেন অভিনেত্রী।

বিয়ের পোশাক বাছাই শেষ

বিয়ের পোশাক বাছাই শেষ

শোনা যাচ্ছে গত ১৮ অগাস্ট গোপনে রোকা সেরিমনিও সেরে ফেলেছেন ক্যাটরিনা এবং ভিকি কৌশল। তারপরেই শুরু হয়েছিল কবে বিয়ে করছেন তাঁরা। ডিসেম্বরেই ফুটছে বিয়ের ফুল। অনেতা ঘনিষ্ঠরা জানিয়েছেন দুই তারকাই নাকি তাঁদের বিয়ের পোশাক বাছাই করে ফেলেছেন। অবশ্যই এক্ষেত্রে দুজনেই পছন্দ করে ফেলেছেন সব্যসাচীকে। ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেই বিয়ে করবেন তাঁরা। সব্যসাচী এর আগে অনুষ্কা শর্মা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকও ডিজাইন করেছেন। কীভাবে পোশাক ডিজাই করা হবে। কী ধরেন ল্যাহেঙ্গা পছন্দ ক্যাটরিনার সব নিয়েই আলোচনা হয়েছে। এমনকী ভিকি কৌশলের শেরওানির ফ্যাবরিকও নাকি পছন্দ করে ফেলেছেন ক্যাটরিনা। তার সঙ্গে গয়নাগাটিও ডিজাইন করা শুরু হয়ে গিয়েছে। কারা আমন্ত্রিত থাকবেন। কোথায় বিয়ে হবে তার ভেনুও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে একাধিক বলিউড তারকা বিয়ে সেরেছেন ভিনদেশে। ইতালিতে গিয়ে বিয়ে সেরেছিলেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর বসেছিল ইতালিতে। এদিকে আবার প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর বসেছিল রাজস্থানে। রাজস্থানের যোধপুরো রাজকীয় বিয়ের আসরে নিক জোনাসের সঙ্গে বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

কোথায় বসছে বিয়ের আসর

কোথায় বসছে বিয়ের আসর

২০২১-র বলিউডের বিগ বাজেটের বিয়ে হতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। শোনা যাচ্ছে বলিউডি ট্রেন্ড মেনে ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছেন তাঁরা। এক্ষেত্রে আবশ্য বিদেশ নয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশেই ভেনু বাছাই করেছেন তাঁরা। এক্ষেত্রে দুজনের পছন্দ নাকি রাজস্থান। যোধপুরেই যে প্রাসাদে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের সেখানেই নাকি বসবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নাকি চার হাত এক হতে চলেেছ। সেদিকেই এখন নজর দিয়ে আছে বলি পাড়া। যদিও ক্যাটরিনা এবং ভিকি কৌশলের পরিবারের তরফে এই নিয়ে একটি কথাও প্রকাশ করা হয়নি। অত্যন্ত গোপনে চলছে বিয়ের প্রস্তুতি। এদিকে আবার রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁরা কবে বিয়ে করবেন এই নিয়ে জল্পনা চলছে। একাধিকবার তাঁদের ২জনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে। করোনা পরিস্থিতিতেও মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন রণবীর -আলিয়া। এখন বিশেষ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে কাদের আমন্ত্রণ জানানো হবে। কারণ একাধিক সম্পর্কে জড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। প্রথমে সলমন খান তারপর রণবীর কাপুর। কাজেই নিমন্ত্রণের তালিকাও বুঝে শুনে করতে হবে দুই পরিবারকে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+