দুঃস্থ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য স্কুল তৈরির উদ্যোগ নিলেন সোনু সুদ
করোনা, লকডাউনের সময় যখন সকলের দিশেহারা অবস্থা ছিল ঠিক সেই সময় শ্রমিক থেকে গরীব মানুষদের কাছে যেন ভগবান হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। বলিউডের জনপ্রিয় অভিনেতা সেই সময় অনেক দারিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আর এই কারণে তিনি যথেস্ট জনপ্রিয়তাও অর্জনও করেছেন। তিনি অভিনেতার পাশাপাশি একজন সমাজ সেবকও।
অভিনেতাকে সকলে ভারতের 'মসিহা' বলেই চেনেন। অভিনেতা সোনু সুদের পরিচয় দেওয়ার জন্য বোধহয় এই একটা কথাই যথেষ্ট। বহুবার বহু রকম ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোনু কিন্তু আগেও গরীব শিশুদের পড়াশুনার ভারও নিজের কাঁধে তুলেছেন। এবার স্কুল বানাতে চলেছেন অভিনেতা!

এবার অভিনেতা দুঃস্থ শিশুদের জন্য স্কুল বানাতে চলেছেন। বিহারের কাটিহারে এক ইঞ্জিনিয়ার অনাথ শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের নাম তিনি অভিনেতার নামেই রেখেছেন। সেই কথা জানতে পেরে অভিনেতা তাঁর সঙ্গে দেখা করেন।
এবার বলিউড অভিনেতা সোনু সুদ এবার নিজে এগিয়ে এলেন সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য। এবার অভিনেতা দুঃস্থ শিশুদের জন্য একটি স্কুল নিমাণ করবেন, আর স্কুল বাড়ি নির্মাণ করার পুরো খরচ জোগাবেন অভিনেতা। যে ব্যক্তি স্কুল বাড়িটি নিমাণ করেছেন তিনি একজন ইঞ্জিনিয়ার। নাম বীরেন্দ্র কুমার মাহাতো।
মাত্র ২৭ বছর বয়সেই স্কুল বাড়িটি তৈরি করেছেন। বর্তমানে তাঁর স্কুলের পড়ুয়াদের সংখ্যা ১১০ জন। জানা গিয়েছে, নিজের চাকরি ছেড়ে দুঃস্থ শিশুদের দায়িত্ব নিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি কিন্তু এই শিশুদের খাবারের দায়িত্বও নিয়েছেন।

অভিনেতা জানিয়েছেন, যদি দারিদ্র রোধ করতে হয় তাহলে শিক্ষার প্রসার বাড়াতে হবে। যে সকল ব্যক্তি আর্থিক ভাবে পিছিয়ে রয়েছেন তাঁদের শিক্ষার সুযোগ দিতে হবে। শিশুদের শিক্ষার আলোয় উজ্জ্বল করতে হবে।
উল্লেখ্য, এক শিশুর জন্ম হয় চারহাত ও চার পা নিয়ে। বিহারের বাসিন্দা সে। সোনু সেই শিশুকে অপারেশনের জন্য সুরাটে পাঠিয়েছিলেন। পরে তাঁর দীর্ঘ অস্ত্রোপচার করা হয়। এবং সে নতুন জীবন পান। এই ঘটণায় ফের মানবিকতার নজর গড়েছিলেন সোনু।












Click it and Unblock the Notifications