করোনা আক্রান্ত বলিউড বাদশাহ, আক্রান্ত ক্যাটরিনা কাইফও, ফিল্ম স্টুিডও-র পার্টি নিয়ে কড়া নির্দেশ বিএমসির
করোনা আক্রান্ত বলিউড বাদশাহ, আক্রান্ত ক্যাটরিনা কাইফও, ফিল্ম স্টুিডও-র পার্টি নিয়ে কড়া নির্দেশ বিএমসির
বলিউডে ফের করোনা থাবা। এবার করোনা আক্রান্ত শাহরুখ খান। জওয়ান ছবির ঘোষণার পরেই করোনা সংক্রমিত হয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে দেশে। শাহরুখ খানের পাশাপাশি করেনা আক্রান্ত হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুম্বইয়ে করেনা সংক্রমণ ফের উদ্বেগ বাড়িয়েছে।

করোনা মহামারী শুরুর প্রথম থেকেই বলিউডে থাবা বসিয়েছে সংক্রমণ। অমিতাভ বচ্চন,ঐশ্বর্যা রাই থেকে শুরু করে অভিষেক বচ্চন সকলেই করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন। গতমাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রয় কাপুর। তারপরেই আবার শাহরুখ খানের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে। নতুন করে মুম্বইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে।
বলিউডের বড় দুই তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তৎপর হয়ে উঠেছে বিএমসি। ফিল্ম স্টুডিওর পার্টি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে মুম্বই পুরসভা। পশ্চিম মুম্বইয়ের স্টুডিও গুলিতে করোনা সংক্রমণের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। িফল্ম স্টুডিও-র পার্টিতে যে কতজন ছিলেন তা জানাতে বলা হয়েছে। সেই পার্টিতে আর কেউ করোনা পজিটিভ হয়েছিলেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
গতকালই নতুন ছবি জওয়ানের টিজার প্রকাশ করেছিলেন তিনি। ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডের পর প্রথম ছবি হতে চলেেছ শাহরুখ খানের। তাই নিয়ে উৎসাহের শেষ ছিল না অনুরাগীদের। তাঁরা উৎসাহী হয়ে উঠেছেন তাঁরা। তার মধ্যেই আবার কিং খানের করোনা পজিটিভ হওয়ার কারণে মুষরে পড়েছেন অনুরাগীরা।












Click it and Unblock the Notifications