সুপারহিট জুটি! কিংখানের বিপরীতে এই ছবিগুলিতে অভিনয় করতে নারাজ ছিলেন কাজল, কিন্তু কেন?
বলিউডের অন্যতম জুটির মধ্যে নাম রয়েছে শাহরুখ খান ও কাজলের। তাদের রসায়ন যেন এখনও দর্শকদের পাগল করে তোলে।
তবে আপনি কি জানেন, কাজল একাধিকবার শাহরুখের বিপরীতে অভিনয় করার সুযোগ পেলেও সেই ছবি রিজেক্ট করেছেন। কিন্তু কেন তিনি এই ছবিগুলি করতে রাজি হননি জানুন। যদিও সিনেমাগুলি কিন্তু বক্স অফিসে দারুণভাবে হিট হয়েছিল। জানুন সেই সিনেমার মধ্যে কোন কোন সিনেমা পড়ছে।

দিল তো পাগল হ্যায়
দিল তো পাগল হ্যায় সিনেমাটি ১৯৯৭ সালে ছবি মুক্তি পেয়েছিল। সিনেমার পরিচালনার দায়িত্ব ছিলেন যশ চোপড়া। এই রোমান্টিক ছবিতে শাহরুখের বিপরীতে মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুরকে দেখা গেছিল। যদিও এই করিশ্মা কাপুরের নিশার চরিত্রের জন্য প্রথমে কিন্তু বলিউড অভিনেত্রী কাজলকেই প্রস্তাব দেওয়া হয়। তবে এই সিনেমায় দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় তিনি করবেন না বলেই এই সিনেমার প্রস্তাব তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন।
বীর জারা
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বীরজারা। শাহরুখের বিপরীতে প্রথম অভিনয় করবার জন্য ভাবা হয়েছিল কাজলকে। তবে সেই তবে তিনি কিন্তু এই সিনেমায় অভিনয় করতে নারাজ ছিলেন। যে কারণে এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। তবে কি কারনে তিনি এই সিনেমায় অভিনয় করেননি, তা কিন্তু স্পষ্ট নয়। তবে দারুন ভাবে হিট হয়েছিল ছবিটি।
মহব্বতেঁ
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি হল মহব্বতেঁ। এই সিনেমাটির পরিচালক ছিলেন আদিত্য চোপড়া। কিং খানের প্রেমিকার চরিত্রের প্রথম কাজলকেই সেই সিনেমায় অভিনয় করবার জন্য প্রস্তাব দেওয়া হয়। যদিও প্রস্তাবটি ফিরিয়ে দেন অভিনেত্রী। পরে ঐশ্বর্য রাই বচ্চন কিন্তু এই সিনেমায় অভিনয় করেছিলেন।
কভি অলবিদা না কহেনা
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হল কভি অলবিদা না কহেনা। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। এই সিনেমায় মায়ার চরিত্রে অভিনয় করবার জন্য প্রথম কিন্তু বলিউড অভিনেত্রী কাজলকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই সিনেমাটি করতে রাজি হননি অভিনেত্রী। পরে এই সিনেমায় অভিনয় করেন রানি মুখোপাধ্যায়। সিনেমাটি কিন্তু সুপারহিট হয়েছিল।
দিল সে
এই বলিউড সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পায়। মণি রত্নম কাজলকে মেঘনার চরিত্রে অভিনয় করবার জন্য প্রস্তাব দিলেও সে প্রস্তাব মেনে নেননি অভিনেত্রী। এই সিনেমার অভিনয় করেন মনীষা কৈরালা।
চলতে চলতে
২০০৩ সালে আজিজ মির্জা পরিচালনার ছবি ছিল 'চলতে চলতে’। এই সিনেমায় রানি মুখোপাধ্যায়ের আগে কিন্তু ভাবা হয়েছিল কাজলকেই। তবে এই সিনেমায় অভিনয় করতে নারাজ ছিলেন অভিনেত্রী কাজল।












Click it and Unblock the Notifications