দুবাইয়ে বক্সিং শোয়ে পাত্তাই পেলেন না Salman Khan, পাশে বসে দেখলেনই না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বলিউড কাঁপিয়ে চলেছেন যিনি। দুবাইয়ে পাত্তাই পেলেন না সেই সলমন খান। দুবাইয়ে একটি বক্সিং প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন তিনি। সলমন খানের পাশেই বসেছিলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডে। পাশে ছিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনাও।
দুবাইয়ে সলমন খানের জনপ্রিয়তা রয়েছে সেটা আগেই অনেকে জানতেন। দুবাইয়েরা রাজকুমারী নিজে ভীষণ পছন্দ করেন সলমন খানকে। একাধিকবার সলমন খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। সেই দুবাইয়ে গিয়েই চূড়ান্ত অবহেলার শিকার হলেন বলিউড অভিনেতা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে রোনাল্ডোর পাশে বসে থাকলেও রোনাল্ডো তাঁকে পাত্তাই দিলেন না। সলমন খানকে এড়িয়ে চলে গেলেন তিনি। এমনকী এগিয়ে এসে একবারও কথাও বলতে দেখা গেল না দুই তারকা। পাশাপাশি বসলেও সলমন খানকে যেন দেখেও দেখলেন না রোনাল্ডো।
যদিও দুবাইয়ে রাজ পরিবারের সঙ্গে রোনাল্ডোর ঘনিষ্ঠতা একটু বেিশই. সম্প্রতি আবার তিনি আরবের ক্লাবের সঙ্গে খেলার চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে সলমন খান বলিউডের একজন অভিনেতা মাত্র। তাই সলমন খানকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি। ভি়ডিওতে দেখা গিয়েছে রোনাল্ডোকে নিয়ে ভীষণ ব্যস্ত আয়োজকরা। আর পিছনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা সনমন খান।
প্রসঙ্গত উল্লেখ্য দুবাইয়ে শাহরুখ খানের জনপ্রিয়তা চরম। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। সেখানে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে তাঁর। শাহরুখ খান দুবাইয়ের যেকোনও রেস্তোরাঁয় খাবার খেতে পারেন। তার জন্য একটি টাকাও তাঁকে দিতে হবে না। দুবাইয়ের জনপ্রিয় বুর্জ খলিফায় শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা বার্তা ফুটে ওঠে।












Click it and Unblock the Notifications